চাঁদপুরে চারদিন ধরে খুজেঁ পাওয়া যাচ্ছে না এক কলেজছাত্রীকে

০৯ জানুয়ারি ২০২৪, ১২:৪৬ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১২ AM

© সংগৃহীত

চাঁদপুরে চারদিন ধরে এক কলেজছাত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় সদর মডেল থানায় পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তবে মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল পর্যন্ত তার কোনো হদিস মেলেনি বলে জানান স্বজনরা।

এর আগে গত শুক্রবার (৫ জানুয়ারি) সকালে বাড়ি থেকে বের হওয়ার পর নিরুদ্দেশ হন ওই  শিক্ষার্থী।

ওই ছাত্রীর মা জানান, শুক্রবার সকালে চাঁদপুর শহরের বাসা থেকে বের হয় তার মেয়ে (১৮)। এরপর থেকে বাসায় আর ফিরে আসেনি।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মহসিন আলম জানান, এ ঘটনায় ওই নিখোঁজ ছাত্রীর ভাই বাদী হয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন। এ ছাড়া তাকে খুঁজে পেতে সবার সহায়তা চেয়েছেন।

ট্যাগ: চাঁদপুর
বড় মাইলফলকে বাবর আজম
  • ১১ এপ্রিল ২০২৬
পাকিস্তানে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে কে এই বাঘের গালিব…
  • ১১ এপ্রিল ২০২৬
দরবারে হামলা, গণপিটুনিতে নিহত ‘পীর’
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস আবারও অটোপাসের দিকে নিয়ে যাচ্ছে কিনা?
  • ১১ এপ্রিল ২০২৬
বিএমইউতে বিশ্ব পারকিনসন্স দিবস উদযাপিত
  • ১১ এপ্রিল ২০২৬
বিদেশগামী কর্মীদের যা করতে হবে, যা করা যাবে না
  • ১১ এপ্রিল ২০২৬
close