রাজধানীতে ট্রেনে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৪

০৫ জানুয়ারি ২০২৪, ১০:২৮ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৮ AM

© টিডিসি ফটো

রাজধানী গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে। বেনাপোল এক্সপ্রেস ট্রেনটিতে আগুন লাগার ঘণ্টাখানেক পর আজ শুক্রবার রাত ১০টার পর ফায়ার সার্ভিস জানায়, আগুনে দগ্ধ হয়ে মারা যাওয়া একজনের লাশ উদ্ধার করেছে তারা।

এর কিছুক্ষণ পর এ ঘটনায় আরও তিনজনের মৃত্যুর খবর দেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাঈন উদ্দিন।

বেনাপোল থেকে যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকায় আসছিল। কমলাপুর রেলস্টেশনে পৌঁছানোর অল্প কিছুক্ষণ আগে রাত ৯টার দিকে ট্রেনটিতে আগুন লাগে। 

সৈয়দ ফায়েজ আহমেদ নামে এক প্রত্যক্ষদর্শী জানান, আগুন কয়েকটি বগিতে ছড়িয়ে পড়েছিল। ঘটনার পরপরই এলাকাবাসী যে যার মতো করে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।

কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেন। ফায়ার সার্ভিসের এক বার্তায় বলা হয়, দুর্বৃত্তরা বেনাপোল এক্সপ্রেসের চারটি বগিতে আগুন দিয়েছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় রাত ১০টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে।

গভীর রাতে ঢাবিতে বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগ…
  • ২৩ অক্টোবর ২০২৬
নিরাপত্তা ত্রুটিতে লাখ লাখ সাইবার হামলার চেষ্টা, অনলাইন সেব…
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’—ওসির ওপর ক্ষোভ ঝাড়লেন রুমিন ফ…
  • ২৩ অক্টোবর ২০২৬
সব চেষ্টা ব্যর্থ, না ফেরার দেশে রাবি শিক্ষার্থী চেসি ত্রিপু…
  • ২৩ অক্টোবর ২০২৬
আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬