সরকারের কাছে দেশ ও জনগণের কোনো মূল্য নেই: নুর

০৫ জানুয়ারি ২০২৪, ০৭:০১ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৮ AM
সমাবেশে বক্তব্য দিচ্ছেন নুরুল হক নুর

সমাবেশে বক্তব্য দিচ্ছেন নুরুল হক নুর © সংগৃহীত

গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ভেবেছিলাম বিদেশের চাপে সরকার হয়তো রাজনৈতিক সমাধানের পথে হাঁটবে। কিন্তু এদের কাছে দেশ এবং জনগণের কোনো মূল্য নেই। তারা একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে।

শুক্রবার (৫ জানুয়ারি) রাজধানীর পল্টনের আল-রাজি কমপ্লেক্সের সামনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

এ সময় নির্বাচন ঠেকাতে আগামী ৬ জানুয়ারি সারাদেশে হরতাল এবং ৭ তারিখ ভোটগ্রহণের দিন সারাদেশে গণকারফিউ পালন করতে দেশবাসীকে আহ্বান জানান তিনি।

নুরুল হক নুর বলেন, আসন্ন নির্বাচন দেশ ধ্বংসের নির্বাচন। দেশকে রক্ষা করা প্রতিটি মানুষের ঈমানি দায়িত্ব।

তিনি আরও বলেন, এই সরকার একতরফা প্রহসনের নির্বাচন করে জনগণের সঙ্গে প্রতারণা করছে। ভারতের সঙ্গে মিশে সরকার যে নির্বাচন করছে তা বিশ্বব্যাপী প্রত্যাখ্যাত হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

রাজশাহীতে আজ থেকে অ্যাপ ছাড়া মিলবে না জ্বালানি তেল
  • ১২ এপ্রিল ২০২৬
টানা সাত দিন উড়তে পারে যে বিমান, এড়াতে পারে পারমাণবিক হামলা…
  • ১২ এপ্রিল ২০২৬
নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে তেল আবিবে বিক্ষোভ, যুদ্ধ বন্ধের…
  • ১২ এপ্রিল ২০২৬
ইসলামাবাদে আলোচনা শেষে যা বললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্…
  • ১২ এপ্রিল ২০২৬
পরমাণু ইস্যুতে ইরানের কাছ থেকে ‘সুস্পষ্ট অঙ্গীকার’ চায় যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬
চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্রে ফিরছেন জে ডি ভ্যান্স
  • ১২ এপ্রিল ২০২৬
close