কুমিল্লায় পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত ১৩

০৫ জানুয়ারি ২০২৪, ০১:০৮ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৮ AM
শহরে পুলিশের অবস্থান

শহরে পুলিশের অবস্থান © সংগৃহীত

কুমিল্লায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্যসহ বিএনপির অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৫ জানুয়ারি) সকালে নগরীর মহিলা কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ৭ জানুয়ারির নির্বাচন বাতিল ও অসহযোগ আন্দোলনসহ বিভিন্ন দাবিতে শহরে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা। মিছিলটি মহিলা কলেজ এলাকায় পৌঁছলে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে।

এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব জসিম উদ্দিন বলেন, ডামি নির্বাচন বর্জন, অসহযোগ আন্দোলনসহ বিভিন্ন দাবিতে আমাদের বিক্ষোভ মিছিলে পুলিশ নেতাকর্মীদের ওপর হামলা করে। এতে আমাদের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছে।

সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরান হোসেন বলেন, নাশকতার উদ্দেশ্য বিএনপি নেতাকর্মীরা মিছিল বের করেন। এ সময় পুলিশ বাধা দিলে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে সন্দেহজনক দুজনকে আটক করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

আলোচিত সেই বিজ্ঞান শিক্ষক মারা গেছেন
  • ০৬ এপ্রিল ২০২৬
ঢাবিতে সরাসরি উপস্থিত হয়ে প্রথমবর্ষে শিক্ষার্থীদের ভর্তি শু…
  • ০৬ এপ্রিল ২০২৬
ঢাবির হল ক্যান্টিনে খাবারে মিলল জীবিত পোকা
  • ০৬ এপ্রিল ২০২৬
রাজধানীতে সড়কে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রের
  • ০৬ এপ্রিল ২০২৬
ধর্ষণের অভিযোগ ওঠার পর বিএনপির ওয়ার্ড সভাপতির পদ স্থগিত
  • ০৬ এপ্রিল ২০২৬
সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬