হরতাল ঘোষণার পর বিএনপির জরুরি সংবাদ সম্মেলনের ডাক

০৫ জানুয়ারি ২০২৪, ১১:০৩ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৮ AM
সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি © ফাইল ছবি

বিএনপি ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘোষণার একদিন পর জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুদিন আগে এ ঘোষণা দিয়েছে দলটি। শুক্রবার (৫ জানুয়ারি) সকালে গুলশানের বাসায় এ সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। এর আগে সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

আরো পড়ুন: যে তরুণ ভোটারদের মূল্যবান ভোট পড়বে না ব্যালট বাক্সে

আগামীকাল শনিবার (৬ জানুয়ারি) ভোর ৬টা থেকে আগামী সোমবার (৮ জানুয়ারি) ভোর ৬টা পর্যন্ত হরতাল থাকবে। বৃহস্পতিবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শুক্রবার সারা দেশে মিছিল ও গণসংযোগও করবে দলটি।

অন্যরকম সেঞ্চুরির দ্বারপ্রান্তে লিটন
  • ১৯ এপ্রিল ২০২৬
বাল্কহেড চলাচলের জন্য ভেঙে দেওয়া হলো বাঁশের সাঁকো
  • ১৯ এপ্রিল ২০২৬
১৯৭৯ সালে ‘জিয়াউর রহমানের হাতে ধানের শীষ’ তুলে দেওয়া নিয়ে য…
  • ১৯ এপ্রিল ২০২৬
স্কুল বন্ধ চেয়ে হাইকোর্টে রিট, শুনানি কাল
  • ১৯ এপ্রিল ২০২৬
ফের ইরানকে উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প
  • ১৯ এপ্রিল ২০২৬
শিক্ষামন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্টের ২৪ ঘণ্টা না পেরোতেই মা…
  • ১৯ এপ্রিল ২০২৬