নিজ ক্লাসের শিক্ষার্থীকে কোচিংয়ে পড়ানো নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী

০৪ জানুয়ারি ২০২৪, ০৭:২১ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২২ AM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ছবি

নিজের ক্লাসের কোনো শিক্ষার্থীকে কোনো শিক্ষক কোচিংয়ে পড়াতে পারবেন না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, এ বিষয়টি ইতিমধ্যে আইনগতভাবে নিষিদ্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে চাঁদপুর স্টেডিয়ামে আয়োজিত বিসিবি কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ডা. দীপু মনি বলেন, কিছু কিছু সময় শিক্ষার্থীদের কোচিং কিছুটা দরকার হয়। কারণ দেশে-বিদেশের বিভিন্ন ধরনের পরীক্ষার জন্য প্রস্তুতির দরকার হয়। পাশাপাশি আমাদের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি। এখানে প্রত্যেক শিক্ষকের পক্ষে প্রতিটি শিক্ষার্থীকে ভালোভাবে নজর দেওয়া সম্ভব হয় না অনেক সময়।

‘‘এতে অনেকে হয়তো কিছুটা পিছিয়ে পড়তে পারে। আবার অনেকের বাড়িতে বাবা-মা কর্মজীবী হওয়ায় বাড়িতেও সেই সহযোগিতার দেয়ার মতো কেউ নেই। সেক্ষেত্রে কখনো কখনো কোচিংয়ের দরকার হতে পারে।’’

তিনি বলেন, এসব ক্ষেত্রে এর বিকল্প হিসেবেও শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক কোচিংয়ের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। এছাড়া যে নিজের ক্লাসে না পড়িয়ে বাড়িতে বা কোচিং সেন্টারে পড়তে বাধ্য করে এবং সেখানে না পড়লে তাকে হয়তো ফেল করিয়ে দেয় বা কম নম্বর দেয় এটা একেবারেই অনৈতিক। এটি আইনে নিষিদ্ধ করা হয়েছে।

আয়োজিত অনুষ্ঠানে টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিসিবির বোর্ড পরিচালক আকরাম খান। এতে আরও উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান ও পুলিশ সুপার মিলন মাহমুদসহ অনেকে।

তেলের লাইনে দাঁড়িয়ে হার্ট অ্যাটাকে স্কুলশিক্ষকের মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষা উপলক্ষে আরএমপির জরুরি নিদের্শনা
  • ১২ এপ্রিল ২০২৬
‘আঙ্গুলের কালি মোছার আগেই সংস্কার মুছে দিয়েছে বিএনপি’
  • ১২ এপ্রিল ২০২৬
যে দুই শর্ত নিয়ে মতবিরোধে ঝুলে গেল ইরান–যুক্তরাষ্ট্র আলোচনা
  • ১২ এপ্রিল ২০২৬
৫৭টি মোবাইল ও প্রতারণার টাকা উদ্ধার করলো ঝিনাইদহ সাইবার সেল
  • ১২ এপ্রিল ২০২৬
আজ থেকে স্কুল-কলেজে তিন দিনের ছুটি শুরু, দুদিন ক্লাস চলবে ম…
  • ১২ এপ্রিল ২০২৬
close