মুন্সিগঞ্জে নৌকার ক্যাম্পে গুলি, কর্মী নিহত

০৪ জানুয়ারি ২০২৪, ১০:৫০ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২২ AM
গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়

গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় © সংগৃহীত

মুন্সিগঞ্জ-৩ আসনে নৌকার ক্যাম্প ও সমর্থকদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে ডালিম নামের এক নৌকার কর্মী নিহত হয়েছে। অভিযোগ উঠেছে, কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের সমর্থকরা এ হামলা চালিয়েছেন।

বুধবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামের নৌকার ক্যাম্পে এই হামলার ঘটনা ঘটে। রাতেই আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ ডালিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় সোহেল নামের নৌকার আরেক আহত কর্মী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে মুন্সিকান্দি এলাকার নিজেদের ক্যাম্পে অবস্থান করছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাসের সমর্থকরা। রাত সাড়ের ১২টার দিকে হঠাৎ স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের সমর্থক সোহাগ ও শিপনের নেতৃত্বে ১০ জনের একটি দল ওই ক্যাম্পে এসে হামলা ও গুলিবর্ষণ করে। এলোপাথাড়ি গুলিতে গুলিবিদ্ধ হন ডালিম নামের একজন। এ সময় সোহেল নামের অপরজনকে ধরে বেধড়ক মারধর করা হয়। পরে স্থানীয়রা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হলে ডালিমকে গুরুতর অবস্থায় ঢাকায় রেফার্ড করা হয়।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান করছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬