নিজের প্রতীক ভুলে ডা. মুরাদ ভোট চাইলেন অন্য প্রতীকে

০৪ জানুয়ারি ২০২৪, ০৮:৫৫ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২২ AM
ডা. মুরাদ

ডা. মুরাদ © সংগৃহীত

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চিকিৎসক মুরাদ হাসান আওয়ামী লীগের নৌকা মার্কা নিয়ে জামালপুর-৪ (সরিষাবাড়ি) থেকে সাংসদ নির্বাচিত হন। কিন্তু বিভিন্ন বিতর্কিত কর্মকান্ডের কারণে এ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মনোনয়ন পাননি সাবেক এ প্রতিমন্ত্রী। এ আসনে স্বতন্ত্র হিসেবে ঈগল প্রতীক  নিয়ে নির্বাচন করছেন তিনি। কিন্তু এক পথসভায় নিজের প্রতীক ঈগল ভুলে নৌকায় ভোট চান তিনি।এসময় পাশে থাকা এক নেতা তাকে মনে করিয়ে দেন তিনি ঈগলের প্রার্থী। তখন হেসে ঈগল প্রতীকে ভোট চান।     

বুধবার (৩ জানুয়ারি) সরিষাবাড়ি উপজেলা আওনা ইউনিয়নের নাথের পাড়া এলাকায় ঈগল প্রতীকের নির্বাচনী প্রচারণায় ভোট চাইতে গিয়ে এমন বক্তব্য দেন ডা. মুরাদ।

এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তিনি বলছেন—গাজী সাহেবের সন্তান। ঠিক আছে আপনারা চিনতে পারছেন, সবাই আপনারা দোয়া করবেন। নৌকা মার্কার বিজয় নিয়ে ঘরে ফিরব ইনশাআল্লাহ।’ পরে তার ভুলটুকু ধরিয়ে দিচ্ছেন তার নেতাকর্মী ও সমর্থকরা। পরে তিনি হাসতে হাসতেই আবার ঈগল প্রতীকের ভোট প্রার্থনা করেন এবং ঈগলের বিজয় নিয়েই ঘরে ফিরবেন বলে জানান।

উল্লেখ্য, জামালপুর-৪ আসনে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- স্বতন্ত্র প্রার্থী ডা. মুরাদ হাসান‌ (ঈগল প্রতীক), আওয়ামী লীগের প্রার্থী মাহবুবুর রহমান হেলাল (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আবদুর রশীদ (ট্রাক) বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) তারিখ মাহদী, তৃণমূল বিএনপির মোহাম্মদ সাইফুল ইসলাম (সোনালী আঁশ), জাতীয় পার্টির আবুল কালাম আজাদ (লাঙ্গল) ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) গোলাম মোস্তফা জিন্নাহ (মশাল)।

রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬
বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, সাতক্ষীরায় ঐতিহাসিক …
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করছেন সংসদ সদস্য
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় মহাসড়ক অবরোধ
  • ২০ এপ্রিল ২০২৬