মিরসরাইয়ে আর মাস্তানি চলবে না: স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন

০৩ জানুয়ারি ২০২৪, ০৮:৫৩ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২২ AM
মোহাম্মদ গিয়াস উদ্দিন

মোহাম্মদ গিয়াস উদ্দিন © টিডিসি ফটো

সন্ত্রাস, চাঁদাবাজ ও মাস্তানরা সাবধান হয়ে যাও। মিরসরাইয়ে কোন মাস্তানি চলবে না। আমি রাজপথ থেকে বেড়ে ওঠা কর্মী। কোন অপশক্তি জনগণ থেকে আমাকে বিচ্ছিন্ন করতে পারবে না। বুধবার (৩ জানুয়ারি) দিনব্যাপী মিরসরাইয়ের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিন।

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন আরও বলেন, আগামী ৭ জানুয়ারির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। আমাদের প্রশাসন সুষ্ঠু নির্বাচনের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। বিশেষ করে নির্বাচনে র‌্যাব, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ বাহিনী থাকবে। তাই ভোটারদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার নিজ নিজ কেন্দ্রে গিয়ে সুন্দরভাবে ভোট দেবেন।

ভোটের জয়ের ব্যাপারে মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, মিরসরাইয়ে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তাতে ব্যালট বিপ্লবের মধ্যদিয়ে ঈগল প্রতীক বিপুল ভোটে জয়ী হবে।

তিনি আরো বলেন, আপনারা জোরজবরদস্তির চিন্তা করছেন কেন্দ্র দখল করবেন সেসব চিন্তা মাথা থেকে ফেলে দেন মিরসরাইয়ের মানুষ আর সেসব করতে দিবে না। আমি অতীতে আপনাদের সাথে ছিলাম। যতদিন বেঁচে থাকবো আপনাদের সাথে থাকবো। আমি আপনাদেরই লোক।

পথসভায় গিয়াস উদ্দিনের প্রধান নির্বাচনী সমন্বয়কারী ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য নিয়াজ মোর্শেদ এলিট বলেন, একটি পক্ষ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্য আমাদের কর্মীদের উপর হামলা করছে। আমাদের পোস্টার, ব্যানার ফেলে দিচ্ছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করছে। আমরা প্রশাসনিকভাবে সবকিছু মোকাবেলা করবো। আমরা সুশৃঙ্খল পরিবেশে নির্বাচন চাই।

বড় মাইলফলকে বাবর আজম
  • ১১ এপ্রিল ২০২৬
পাকিস্তানে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে কে এই বাঘের গালিব…
  • ১১ এপ্রিল ২০২৬
দরবারে হামলা, গণপিটুনিতে নিহত ‘পীর’
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস আবারও অটোপাসের দিকে নিয়ে যাচ্ছে কিনা?
  • ১১ এপ্রিল ২০২৬
বিএমইউতে বিশ্ব পারকিনসন্স দিবস উদযাপিত
  • ১১ এপ্রিল ২০২৬
বিদেশগামী কর্মীদের যা করতে হবে, যা করা যাবে না
  • ১১ এপ্রিল ২০২৬
close