প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা কেন বাতিল নয়: হাইকোর্ট

০৩ জানুয়ারি ২০২৪, ০৮:৪৮ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২২ AM
আদালত

আদালত © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপের পরীক্ষা কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৩ জানুয়ারি) এ বিষয়ে করা আবেদনের শুনানি করে বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন এমএ লতিফ প্রধান ও দেলোয়ার হোসেন।

গত ৮ ডিসেম্বর প্রাথমিকের প্রথম ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে বরিশাল, রংপুর ও সিলেট বিভাগের ১৮টি জেলার মোট ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন পরীক্ষার্থী আবেদন করেন।

পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ১২৪ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের মধ্যে রংপুর বিভাগের ৯৬ জন ও বরিশাল বিভাগের ২৮ জন। ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে ডিজিটাল জালিয়াতির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রশ্নপত্র ফাঁস, অব্যবস্থাপনা ও উত্তরপত্র জালিয়াতির অভিযোগ প্রথম ধাপের পরীক্ষা বাতিল চেয়ে ১২ ডিসেম্বর রিট করা হয়। বরিশাল বিভাগের পরীক্ষার্থী ফাতেমা আক্তার সাথী রিট আবেদনটি করেন। রিট করার আট দিন পর ২০ ডিসেম্বর প্রথম পর্বের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ৯ হাজার ৩৩৭ জন উত্তীর্ণ হন।

গভীর রাতে ঢাবিতে বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগ…
  • ২৩ অক্টোবর ২০২৬
নিরাপত্তা ত্রুটিতে লাখ লাখ সাইবার হামলার চেষ্টা, অনলাইন সেব…
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’—ওসির ওপর ক্ষোভ ঝাড়লেন রুমিন ফ…
  • ২৩ অক্টোবর ২০২৬
সব চেষ্টা ব্যর্থ, না ফেরার দেশে রাবি শিক্ষার্থী চেসি ত্রিপু…
  • ২৩ অক্টোবর ২০২৬
আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬