‘দেশটা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে আওয়ামী লীগ’

০৩ জানুয়ারি ২০২৪, ১১:৩৫ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২৩ AM
লিফলেট বিতরণ করেন রুহুল কবির রিজভীসহ দলের নেতাকর্মীরা

লিফলেট বিতরণ করেন রুহুল কবির রিজভীসহ দলের নেতাকর্মীরা © সংগৃহীত

এক তরফা নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ দেশটা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার (৩ জানুয়ারি) সকালে মতিঝিল এজিবি কলোনি বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, দেশে কোনো নির্বাচন নেই, এখানে জনগণের কোনো ভোটাধিকার নেই, জনগণের কথা বলার স্বাধীনতা নেই। এটি কোনো নির্বাচন নয়, এটি জনগণের সঙ্গে প্রতারণা মাত্র। আপনারা ভোট কেন্দ্রে যাবেন না, এ নির্বাচন বর্জন করুন, তাদের বিরুদ্ধে সবাই একসাথে রুখে দাঁড়ান।

তিনি আরও বলেন, অবৈধ সরকার আরও বেশি টাকা লুট করতে, বিদেশে টাকা পাচার করতে আবারও একতরফা নির্বাচন করতে চায়। তারা বাংলাদেশকে আরও লুটপাট করতে চায়।

এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম, সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ।

দুই মন্ত্রণালয়ে নতুন সচিব, প্রত্যাহার ২
  • ২৯ মার্চ ২০২৬
জুলাই সনদ ও সংবিধান সংস্কার নিয়ে সংসদে আলোচনা ৩১ মার্চ
  • ২৯ মার্চ ২০২৬
যাত্রী ভোগান্তি ও অনিয়মের ভিডিও ধারণ করায় কনটেন্ট ক্রিয়েটরে…
  • ২৯ মার্চ ২০২৬
হঠাৎ চলে গেলেন জনপ্রিয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়
  • ২৯ মার্চ ২০২৬
নিউজিল্যান্ড সিরিজের আগেই ফেরার পথে সাকিব
  • ২৯ মার্চ ২০২৬
ইডেন মহিলা কলেজে এইচএসসির পাঠদান পুনরায় চালুর উদ্যোগ
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence