আজ পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন রাষ্ট্রপতি

০৩ জানুয়ারি ২০২৪, ১০:১১ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২৩ AM
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন © সংগৃহীত

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে আজ ভোট দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বঙ্গভবন সূত্রে এ তথ্য জানা গেছে। 

বুধবার (৩ জানুয়ারি) পোস্টাল ব্যালটের মাধ্যমে জাতীয় নির্বাচনে ভোট প্রদান করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বেলা ১১টায় বঙ্গভবনে পোস্টাল ব্যালটের মাধ্যমে জাতীয় নির্বাচনে ভোট প্রদান অনুষ্ঠিত হবে। আগামী ৭ জানুয়ারি এই ব্যালট খুলবেন রিটার্নিং কর্মকর্তা।

রাষ্ট্রপতি ছাড়াও ভোটকেন্দ্রে যেতে অসমর্থ এমন তিন ধরনের ভোটাররা ডাকে (পোস্টাল ব্যালটে) ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে এই বিধান চালু হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবারের সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোটদানে উৎসাহিত করতে প্রচারণার উদ্যোগ নেওয়া হয়।

সম্প্রতি অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ে সভার ইসির পক্ষ থেকে পোস্টাল ব্যালটে ভোটদানে উৎসাহিত করতে বিদেশে বাংলাদেশ মিশনসহ সংশ্লিষ্টদের মাঝে প্রচারণার নির্দেশনা দেয়া হয়। রাষ্ট্রপতির ভোট প্রয়োগের মাধ্যমে পোস্টার ব্যালটের বিষয়টি জনপ্রিয় করতে চায় নির্বাচন কমিশন।

আরও পড়ুন: ৬২ জেলায় আজ মাঠে নামছে সেনাবাহিনী

এদিকে, নির্বাচনের চারদিন আগে থেকে দেশের ৬২ জেলায় আজ মাঠে নামছে সেনাবাহিনী। সশস্ত্র বাহিনীর সদস্যগণ প্রতিটি জেলা, উপজেলা, মেট্রোপলিটন এলাকার বিভিন্ন স্থানে অবস্থান করবেন। আজ থেকে জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত মোট আটদিন নির্বাচনী দায়িত্ব পালন করবে সেনাবাহিনী।

গভীর রাতে ঢাবিতে বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগ…
  • ২৩ অক্টোবর ২০২৬
নিরাপত্তা ত্রুটিতে লাখ লাখ সাইবার হামলার চেষ্টা, অনলাইন সেব…
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’—ওসির ওপর ক্ষোভ ঝাড়লেন রুমিন ফ…
  • ২৩ অক্টোবর ২০২৬
সব চেষ্টা ব্যর্থ, না ফেরার দেশে রাবি শিক্ষার্থী চেসি ত্রিপু…
  • ২৩ অক্টোবর ২০২৬
আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬