ভোটের দিন বন্ধ থাকবে যেসব পরিবহন

০৩ জানুয়ারি ২০২৪, ০৮:১৮ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২৩ AM
ভোটের বন্ধ থাকবে যেসব পরিবহন

ভোটের বন্ধ থাকবে যেসব পরিবহন © সংগৃহীত

আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটার উপস্থিতি নিশ্চিত করতে ৭ জানুয়ারি ভোটের দিন গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি ও রিকশা চলাচল করবে। তবে মোটরসাইকেল, মাইক্রোবাস ও স্পিডবোট চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. মোস্তাফিজুর রহমান।

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষেও সারাদেশে ৫ জানুয়ারি রাত ১২টা থেকে ৮ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত তিন দিন নির্বাচনী এলাকায় গাড়ি চলাচলের ক্ষেত্রে কিছুটা শিথিলতা থাকবে বলে জানানো হয়। তবে কোন ধরনের গাড়ি চলবে তা নিয়ে একটা ধোঁয়াশা ছিল।

মঙ্গলবার (২ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি জানান আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণপরিবহন, রেগুলার লাইনের বাস ও প্রাইভেট কারের ওপর নিষেধাজ্ঞা থাকবে না।

তিনি বলেন, যাতায়াতকে যদি আমরা রেস্ট্রিকটেড করি তাহলে ভোটাররা তো কেন্দ্রেই যাবে না। ঢাকায় যদি বলেন ভোটের দিন প্রাইভেটকার বন্ধ, একটা মানুষ কি ভোট কেন্দ্রে যাবে? কেউ যাবে না।

আরও পড়ুন: ৬২ জেলায় আজ মাঠে নামছে সেনাবাহিনী

অন্যান্য বছরের তুলনায় এবার এসব যানবাহন চলাচলের বিষয়ে কিছুটা শিথিলতা আনা হয়েছে। তবে মোটরসাইকেল, স্পিডবোটসহ বেশকিছু যানবাহনের চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। শিগগিরই এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় নির্দেশনা জারি করবে।

এর আগে ৩১ ডিসেম্বর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছিল, ৬ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ৭ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত (২৪ ঘণ্টা) ট্যাক্সি, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

ট্যাগ: জাতীয়
গভীর রাতে ঢাবিতে বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগ…
  • ২৩ অক্টোবর ২০২৬
নিরাপত্তা ত্রুটিতে লাখ লাখ সাইবার হামলার চেষ্টা, অনলাইন সেব…
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’—ওসির ওপর ক্ষোভ ঝাড়লেন রুমিন ফ…
  • ২৩ অক্টোবর ২০২৬
সব চেষ্টা ব্যর্থ, না ফেরার দেশে রাবি শিক্ষার্থী চেসি ত্রিপু…
  • ২৩ অক্টোবর ২০২৬
আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬