কোচিং সেন্টারগুলোকে অন্য ব্যবসা শুরুর পরামর্শ জাফর ইকবালের

০২ জানুয়ারি ২০২৪, ০৯:২০ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২৩ AM
ড. মুহাম্মদ জাফর ইকবাল

ড. মুহাম্মদ জাফর ইকবাল © ফাইল ফটো

শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, নতুন শিক্ষাক্রমে কোচিং সেন্টারগুলো থ্রেটের (হুমকি) মধ্যে রয়েছে। এ জন্য তাদেরকে অন্য ব্যবসা শুরু করার পরামর্শ দিয়ে বলেন, আমি কোচিং সেন্টারগুলোকে বলব, তারা যেন অন্য ব্যবসা শুরু করেন। একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। 

ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, হাজার কোটি টাকার ব্যবসা হয় আমাদের এই কোচিং সেন্টারগুলোতে। কোচিং সেন্টার গুলো আমাদের দেশের শিক্ষাব্যবস্থার জন্য নেগেটিভ।

নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের রান্নাবান্নার প্রসঙ্গে তিনি বলেন, আমি ১৮ বছর আমেরিকাতে ছিলাম আমি সব রান্না করতে পারি। কে বলেছে একটা ছেলেকে রান্না করতে জানতে হবে না? আমার নিজের সন্তান যখন হয়েছে আমার স্ত্রী বাচ্চাটাকে মানুষ করছে আমিও বাচ্চাটাকে কোলে নিয়ে ঘুরেছি, বাচ্চার সব করতে পারি। এটা কি দোষ হয়েছে? এটা কি নতুন পৃথিবী ডিমান্ড করে না?

তিনি আরও বলেন, একটা মেয়ে আর ছেলের মাঝে কোনো পার্থক্য নেই। একটা মেয়ে যে কাজ করতে পারে একটা ছেলেরও সে কাজগুলো করতে হতে পারে এবং জানা দরকার। এটা মেয়েদের কাজ এটা ছেলেদের কাজ এই ধরনের মানসিকতা যাদের আছে তাদের নিয়ে কথা বলতেই আমি আগ্রহবোধ করি না।

গভীর রাতে ঢাবিতে বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগ…
  • ২৩ অক্টোবর ২০২৬
নিরাপত্তা ত্রুটিতে লাখ লাখ সাইবার হামলার চেষ্টা, অনলাইন সেব…
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’—ওসির ওপর ক্ষোভ ঝাড়লেন রুমিন ফ…
  • ২৩ অক্টোবর ২০২৬
সব চেষ্টা ব্যর্থ, না ফেরার দেশে রাবি শিক্ষার্থী চেসি ত্রিপু…
  • ২৩ অক্টোবর ২০২৬
আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬