ডিসি-এসপিকে বদলির হুমকি, প্রথমবারের মতো একজনের প্রার্থিতা বাতিল

০২ জানুয়ারি ২০২৪, ০৩:৫২ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২৩ AM
মোহাম্মদ হাবিবুর রহমান পবন

মোহাম্মদ হাবিবুর রহমান পবন © ফাইল ফটো

জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বদলির হুমকি দেওয়ায় লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ হাবিবুর রহমান পবনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন ভবনে পবনের উপস্থিতিতে অভিযোগের শুনানির পরদিন আজ মঙ্গলবার এই সিদ্ধান্ত জানাল ভোট আয়োজনের দায়িত্বপাপ্ত সাংবিধানিক সংস্থাটি।

410436541_277231442014295_3645523984902986290_n

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রার্থিতা বাতিলই নির্বাচনি আইনে সর্বোচ্চ শাস্তি। এই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে 'নির্বাচনী অপরাধের' দায়ে সর্বোচ্চ ব্যবস্থা হিসেবে প্রার্থিতা বাতিল করা হল।

অবশ্য স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনে প্রার্থিতা বাতিলের নজির রয়েছে। কাজী হাবিবুল আউওয়াল কমিশন এর আগে ২০২২ সালের ১২ অক্টোবর গাইবান্ধা-১ আসনের উপ নির্বাচন অনিয়মের কারণে বাতিল করে নজির সৃষ্টি করেছিল।

গভীর রাতে ঢাবিতে বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগ…
  • ২৩ অক্টোবর ২০২৬
নিরাপত্তা ত্রুটিতে লাখ লাখ সাইবার হামলার চেষ্টা, অনলাইন সেব…
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’—ওসির ওপর ক্ষোভ ঝাড়লেন রুমিন ফ…
  • ২৩ অক্টোবর ২০২৬
সব চেষ্টা ব্যর্থ, না ফেরার দেশে রাবি শিক্ষার্থী চেসি ত্রিপু…
  • ২৩ অক্টোবর ২০২৬
আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬