১২ কেজি এলপিজির দাম আবার বাড়ল

০২ জানুয়ারি ২০২৪, ০৩:৪১ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২৩ AM
আবারো বাড়লো এলপি গ্যাসের দাম।

আবারো বাড়লো এলপি গ্যাসের দাম। © সংগৃহীত

আবারো বাড়লো এলপিজি গ্যাসের দাম। ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ৪০৪ টাকা থেকে ২৯ টাকা বাড়িয়ে এক হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজিতে দাম বেড়েছে ২.৩৮ টাকা। 

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেল ৩টায় নতুন এ দর ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

অটোগ্যাস লিটার প্রতি ৬৪.৪৩ টাকা থেকে বাড়িয়ে ৬৫.৭৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

আন্তর্জাতিক বাজারদর ও ডলার ঊর্ধ্বমুখী হওয়ায় দাম বেড়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান। গতমাসে ডলারের গড় দর ছিল ১১৬.৩৯ টাকা, চলতি মাসে বেড়ে হয়েছে ১১৭.৭৯ টাকা।

আরও পড়ুন: আগামীকাল থেকে মাঠে নামছে সেনাবাহিনী

ডিসেম্বর মাসে ১২ কেজির দাম ছিল ১৪০৪ টাকা। আর নভেম্বরে এই দর ছিল ১৩৮১ টাকা। সবচেয়ে কম ছিল জুলাই মাসে ৯৯৯ টাকা। 

ট্যাগ: জাতীয়
গভীর রাতে ঢাবিতে বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগ…
  • ২৩ অক্টোবর ২০২৬
নিরাপত্তা ত্রুটিতে লাখ লাখ সাইবার হামলার চেষ্টা, অনলাইন সেব…
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’—ওসির ওপর ক্ষোভ ঝাড়লেন রুমিন ফ…
  • ২৩ অক্টোবর ২০২৬
সব চেষ্টা ব্যর্থ, না ফেরার দেশে রাবি শিক্ষার্থী চেসি ত্রিপু…
  • ২৩ অক্টোবর ২০২৬
আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬