সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ হলে রাষ্ট্রই ব্যর্থ হয়ে যাবে: ইসি আনিছুর

০২ জানুয়ারি ২০২৪, ০২:০৭ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২৩ AM
নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান © সংগৃহীত

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে ব্যর্থ হলে রাষ্ট্র নিজেই ব্যর্থ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার (২ জানুয়ারি) নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ আয়োজন করা হয়েছে। এবারের নির্বাচনে সবচেয়ে বেশি নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে জানিয়ে আনিছুর রহমান বলেন, এর উদ্দেশ্য একটাই। আর তা হলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা।

আরো পড়ুন: শাম্মীর প্রার্থিতা বাতিল, শামীম হকের সিদ্ধান্ত এক সপ্তাহ পর

তারা যদি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন না করতে পারেন, যদি ব্যর্থ হন তাহলে রাষ্ট্র নিজেই ব্যর্থ হয়ে যাবে জানিয়ে তিনি বলেন, তারা সেটা চাইবেন না। কারণ এতে বাংলাদেশ বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাব।

নির্বাচন কমিশনার বলেন, কোনোভাবেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হতে দেওয়া যাবে না। যেখানে যে পদক্ষেপ গ্রহণ করা দরকার, তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিতে হবে। নির্বাচন কমিশনের নির্দেশনা—অবাধ ও সুষ্ঠু নির্বাচন। এর বাইরে কোথাও থেকে আর কোনো নির্দেশনা আসবে না। এ নির্বাচন সমগ্র বিশ্ব দেখছে।

রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬
বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, সাতক্ষীরায় ঐতিহাসিক …
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করছেন সংসদ সদস্য
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় মহাসড়ক অবরোধ
  • ২০ এপ্রিল ২০২৬