জানুয়ারিতে হতে পারে দুটি শৈত্যপ্রবাহ

০২ জানুয়ারি ২০২৪, ০৮:৩৩ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২৩ AM
জানুয়ারিতে হতে পারে দুটি শৈত্যপ্রবাহ

জানুয়ারিতে হতে পারে দুটি শৈত্যপ্রবাহ © সংগৃহীত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে জানুয়ারি মাসে দেশে একটি বা দুটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। জানুয়ারিতেই সাধারণত দেশে শীতের দাপট থাকে। এ বছরও এর ব্যতিক্রম না হওয়ারই সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর।  এ মাসে সর্বনিম্ন তাপমাত্রা ডিসেম্বরের চেয়েও নেমে যেতে পারে।

সোমবার (১ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তর তাদের দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রতিবেদনে এসব তথ্য জানায়। 

পূর্বাভাসে বলা হয়,  চলতি মাসে দেশে ৮ জানুয়ারি থেকে ১০ জানুয়ারির মধ্যে হয়ত একটা শৈত্যপ্রবাহ আসতে পারে। আরেকটা জানুয়ারির মাঝামাঝি সময়ে হতে পারে। মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। 

এতে আরও বলা হয়েছে— এ মাসে দেশে স্বাভাবিক অপেক্ষা কিছুটা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা নেই। এ মাসে দেশের উত্তর, পশ্চিমাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা পড়তে পারে। এ পরিস্থিতি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া দেশের অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।

ডিসেম্বর মাসে সার্বিকভাবে সারা দেশে স্বাভাবিক অপেক্ষা বেশি (+১৫২%) বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ ১ ডিসেম্বর সকাল ৬টায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়। পরে সেটি গভীর নিম্নচাপে পরিণত হয় ও ৩ ডিসেম্বর ঘূর্ণিঝড় মিগজাউমে পরিণত হয়। 

আরও পড়ুন: আজ ফরিদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, নতুন সাজে সেজেছে পুরো শহর

গত ডিসেম্বর মাসে সারাদেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল গত ৩ ডিসেম্বর, চট্টগ্রামে ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিসেম্বর, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯.৪ ডিগ্রি সেলসিয়াস।

ট্যাগ: জাতীয়
গভীর রাতে ঢাবিতে বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগ…
  • ২৩ অক্টোবর ২০২৬
নিরাপত্তা ত্রুটিতে লাখ লাখ সাইবার হামলার চেষ্টা, অনলাইন সেব…
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’—ওসির ওপর ক্ষোভ ঝাড়লেন রুমিন ফ…
  • ২৩ অক্টোবর ২০২৬
সব চেষ্টা ব্যর্থ, না ফেরার দেশে রাবি শিক্ষার্থী চেসি ত্রিপু…
  • ২৩ অক্টোবর ২০২৬
আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬