আজ ফরিদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, নতুন সাজে সেজেছে পুরো শহর

০২ জানুয়ারি ২০২৪, ০৮:০০ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২৩ AM
আজ ফরিদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ ফরিদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী © সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দীর্ঘ সাত বছর পর নির্বাচনি জনসভায় অংশ নিতে আজ ফরিদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নতুন সাজে সেজেছে পুরো শহর।

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেল ৩টায় শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনি জনসভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নিদের্শনামূলক বক্তব্য দেবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমনে শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে প্রস্তুত করা হয়েছে দৃষ্টিনন্দন মঞ্চ, করা হয়েছে বিশাল প্যান্ডেল।

পুরো ফরিদপুর শহরে বিরাজ করছে সাজসাজ রব। এর পাশাপাশি শহরজুড়ে শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। সমাবেশ মাঠ সংলগ্ন এলাকাজুড়ে সড়কের পাশের গাছের নিচের অংশ সৌন্দর্য বর্ধনের জন্য রঙ করা হচ্ছে। মাঠে নারী ও পুরুষদের জন্য আলাদা বসার জায়গা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: বিএনপি মানুষকে ভোটদানে বিরত রাখতে চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

ফরিদপুরের নেতারা বলছেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। এ ধারা অব্যাহত রাখতে নির্বাচনি জনসভায় আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহব্বান করবেন।

রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে কঠোর নির্দেশনা জারি
  • ১২ এপ্রিল ২০২৬
রাজধানীতে ১১৭টি চোরাই মোবাইলসহ চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার
  • ১২ এপ্রিল ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ ফুটের ‘কিং কোবরা’ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
নবায়নযোগ্য জ্বালানিতে চমক দেখাল যবিপ্রবি, জাতীয় গ্রিডে যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি একটি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসিকে ভারপ্রাপ্ত ভিসির দায়…
  • ১২ এপ্রিল ২০২৬