ফের তিন দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের

০১ জানুয়ারি ২০২৪, ০৯:১৯ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২৮ AM

© সংগৃহীত

ভোট বর্জন ও সরকারের পদত্যাগের দাবিতে ফের তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত। আগামীকাল মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার ঢাকাসহ দেশব্যাপী লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করবে দলটি।

আজ সোমবার রাতে পাঠানো এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম।

বিবৃতিতে এটিএম মা’ছুম বলেন, ‘ভোট বর্জন, সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহার, ফরমায়েসি রায়ে প্রদত্ত সাজা বাতিলসহ গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে আমি জামায়াতের পক্ষ থেকে সারাদেশে আগামী ২, ৩ ও ৪ জানুয়ারি পর্যন্ত লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিচ্ছি।

বিবৃতিতে তিনি আরো বলেন, ‘ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করে আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মী এবং সংগ্রামী দেশবাসীর প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি।’

ট্যাগ: জামায়াত
সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬