চরফ্যাশন টাউন মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত 

০১ জানুয়ারি ২০২৪, ০৮:৫৩ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২৮ AM

© টিডিসি ফটো

নতুন শ্রেণি, নতুন ক্লাসরুম আর নতুন বই। এই তিনে মিলে ভোলা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চরফ্যাশন টাউন মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ জানুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে নতুন বছরে নতুন বই বিতরণ উপলক্ষ্যে এই উৎসব অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু জাহের ভুঁইয়া, উপজেলা মাধ্যমিক অফিসার মো. মহিউদ্দিন। এছাড়া ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন বই শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর নতুন বছরের উপহার। এই নতুন বই শিক্ষার্থীদের উজ্জীবিত ও অনুপ্রাণিত করবে। বিপুল উচ্ছ্বাস-উদ্দীপনার মধ্য দিয়ে এত সুন্দর বই বিতরণ উৎসবের আয়োজন করার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান তুহিনকে ধন্যবাদ জানিয়েছেন বক্তারা।

এছাড়া উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সহ দাখিল এবং ইবতেদায়ী মাদ্রাসায় নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

ট্যাগ: নতুন বই
গভীর রাতে ঢাবিতে বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগ…
  • ২৩ অক্টোবর ২০২৬
নিরাপত্তা ত্রুটিতে লাখ লাখ সাইবার হামলার চেষ্টা, অনলাইন সেব…
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’—ওসির ওপর ক্ষোভ ঝাড়লেন রুমিন ফ…
  • ২৩ অক্টোবর ২০২৬
সব চেষ্টা ব্যর্থ, না ফেরার দেশে রাবি শিক্ষার্থী চেসি ত্রিপু…
  • ২৩ অক্টোবর ২০২৬
আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬