রাজধানীতে আওয়ামী লীগের নির্বাচনী সমাবেশ আজ

০১ জানুয়ারি ২০২৪, ১১:০৬ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২৮ AM

© লোগো ও ছবি

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীতে আজ সোমবার নির্বাচনী জনসভা করবে আওয়ামী লীগ। এ জনসভায় অংশ নিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

রাজধানীর ধানমন্ডির কলাবাগান ক্রীড়াচক্র মাঠে বিকেল ৩টায় এ জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ যৌথভাবে এ সমাবেশ আয়োজন করছে।

এর আগে জনসভার অনুমতি ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কাছে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের পক্ষ থেকে চিঠি দেয়া হয়। পরে গত শনিবার ২০ শর্তে দলটিকে সমাবেশ করার অনুমতি দেয় ডিএমপি।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান। জনসভাটি সঞ্চালনা করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর ও উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।

দুই মন্ত্রণালয়ে নতুন সচিব, প্রত্যাহার ২
  • ২৯ মার্চ ২০২৬
জুলাই সনদ ও সংবিধান সংস্কার নিয়ে সংসদে আলোচনা ৩১ মার্চ
  • ২৯ মার্চ ২০২৬
যাত্রী ভোগান্তি ও অনিয়মের ভিডিও ধারণ করায় কনটেন্ট ক্রিয়েটরে…
  • ২৯ মার্চ ২০২৬
হঠাৎ চলে গেলেন জনপ্রিয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়
  • ২৯ মার্চ ২০২৬
নিউজিল্যান্ড সিরিজের আগেই ফেরার পথে সাকিব
  • ২৯ মার্চ ২০২৬
ইডেন মহিলা কলেজে এইচএসসির পাঠদান পুনরায় চালুর উদ্যোগ
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence