ব্যাডমিন্টন খেলতে খেলতে মারা গেলেন পুলিশের এসআই

০১ জানুয়ারি ২০২৪, ১০:৪০ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
নিহত এসআই মনিরুজ্জামান

নিহত এসআই মনিরুজ্জামান © সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে ব্যাডমিন্টন খেলার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) এসআই মনিরুজ্জামান মুন্সি (৫৮) মারা গেছেন। রোববার (৩১ ডিসেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত এসআই মনিরুজ্জামান ফরিদপুর নগরকান্দার হাসমত আলী মুন্সির ছেলে। তিনি গোয়ালন্দ ঘাট থানায় পুলিশের বিশেষ শাখায় (ডিএসবি) কর্মরত ছিলেন। পরিবারে তার স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে।

জানা গেছে, এসআই মনিরুজ্জামান থানা ক্যাম্পাসে ব্যাডমিন্টন খেলার মাঝে হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তার প্রথম জানাজা রাত সাড়ে ১১টার দিকে রাজবাড়ী পুলিশ লাইনে অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। এই পুলিশ কর্মকর্তার মৃত্যুতে রাজবাড়ীর পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ গভীর শোক প্রকাশ করেছেন।

'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ দলে জায়গা পেতে নেইমারকে দুই মাসের আল্টিমেটাম আনচেল…
  • ১১ এপ্রিল ২০২৬
close