নিখোঁজের ৬ দিন পার হলেও উদ্ধার হয়নি মাদরাসা ছাত্র

৩১ ডিসেম্বর ২০২৩, ০৯:৫০ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
মাসুদ‌ রানার

মাসুদ‌ রানার © সংগৃহীত

বরগুনার পাথরঘাটায় মাদরাসা ছাত্র মো.মাসুদ‌ রানার (১৭) নিখোঁজের ৬ দিন অতিবাহিত হলেও এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি। গত সোমবার (২৫ ডিসেম্বর) মাসুদ রানা নিখোঁজ হয়। নিখোঁজ মাসুদ রানা পাথরঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মানিক মিয়ার ছেলে।

রোববার (৩১ ডিসেম্বর) রাতে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে বলেন নিখোঁজের পর থেকেই আমাদের অনুসন্ধান অব্যাহত রয়েছে।

এদিকে গত শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মাসুদ‌ রানার বাবা মানিককে ফোন দিয়ে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, পাথরঘাটা থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি হয়েছে। তবে ১ লাখ টাকা মুক্তিপণের খবর আমাদের জানা নেই। আমরা অনুসন্ধান চালাচ্ছি।

ট্যাগ: মাদরাসা
সংসদীয় গণতন্ত্রে ফেরার পর প্রথমবার একসঙ্গে ঈদ জামাতে অংশ নে…
  • ১৯ মার্চ ২০২৬
শেকড় ছেড়ে যারা ক্যাম্পাসে, তাদের জন্য উপাচার্যের ঈদের নিমন্…
  • ১৯ মার্চ ২০২৬
ঈদকে ঝামেলামুক্ত করতে আগে থেকেই গুছিয়ে নিন যেসব কাজ
  • ১৯ মার্চ ২০২৬
বিএনপিপন্থীদের ঢোকাতে আগের তালিকা থেকে আউট ২৩ ডাক্তার-নার্স…
  • ১৯ মার্চ ২০২৬
চট্টগ্রামের যেসব এলাকায় ঈদ শুক্রবার
  • ১৯ মার্চ ২০২৬
স্কুলের নামে ভুয়া পেজ খুলে ছাত্রীর ভিডিও প্রকাশের পর মরদেহ …
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence