৬০-৭০ শতাংশ ভোট না দেখাতে পারলে বিভিন্ন সেক্টরে স্যাংশন আসবে: শাহজাহান ওমর

৩১ ডিসেম্বর ২০২৩, ০৮:১১ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২৮ AM

© সংগৃহীত

৬০-৭০-৮০ শতাংশ ভোট না দেখাতে পারলে স্যাংশন আসবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ শাহজাহান ওমর বীরউত্তম।

রোববার সকালে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার সমর্থনে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর আরও বলেন, নির্বাচন দুই প্রকার- অন্তর্ভুক্তিমূলক ও প্রতিযোগিতামূলক। এখানে যেহেতু বড় কয়েকটি দল নেই, এখানে যদি আমরা ৬০/৭০/৮০ ভাগ ভোট না দেখাতে না পারি তাহলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। আমাদের নেত্রী শেখ হাসিনার দেশে-বিদেশে অনেক শত্রু আছে, তারা চায় না তিনি প্রধানমন্ত্রীত্ব করুন। যদি আমরা ভোট ৬০ পারসেন্টের ওপরে দেখাতে না পারি তখন তারা প্রধানমন্ত্রীকে বলবেন- এ ভোট হয় নাই। এ ভোট গ্রহণযোগ্য নয়। এ অজুহাতে বিভিন্ন দেশ থেকে অর্থনৈতিক, ভিসা, গার্মেন্টসসহ বিভিন্ন স্যাংশন দিতে থাকবে। এজন্যই আমাদের ৬০-৭০-৮০ ভাগ ভোটার হাজির করাতে হবে এবং বিপুল ভোটে নৌকাকে জেতাতে হবে।

ট্যাগ: বিএনপি
যেসব অভিযোগে ভেঙে দেওয়া হলো বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা প…
  • ০৭ এপ্রিল ২০২৬
‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র পরিচয় দিলে আরও বেশি মারধর করেন ছা…
  • ০৭ এপ্রিল ২০২৬
হঠাৎ মাউশি-একটি কলেজসহ ২ অধিদপ্তর পরিদর্শনে শিক্ষা সচিব
  • ০৭ এপ্রিল ২০২৬
ডেভিড ওয়ার্নার গ্রেপ্তার
  • ০৭ এপ্রিল ২০২৬
ভর্তি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দিল জাতীয় বিশ্ববি…
  • ০৭ এপ্রিল ২০২৬
একনজরে বিসিবির অ্যাডহক কমিটি: কার কী পরিচয়?
  • ০৭ এপ্রিল ২০২৬
close