পেনশন স্কিমে সাড়া কম, জানা গেল জমা হওয়া টাকার পরিমাণ

৩১ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৪ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২৮ AM

© সংগৃহীত

চলতি বছরের ১৭ আগস্ট চালু হয় সর্বজনীন পেনশন স্কিম। ছয়টি স্কিমের মধ্যে এখন পর্যন্ত চালু হয়েছে ‘প্রবাস’ ‘প্রগতি’, ‘সুরক্ষা’ ও ‘সমতা’। সাড়ে ৪ মাসে পেনশন স্কিমে সাড়া কম পাওয়া গিয়েছে।  ১৭ হাজারের বেশি গ্রাহক জমা দিয়েছে সাড়ে ২২ কোটি টাকা।

অর্থনীতিবিদরা বলছেন, প্রচার আর আস্থার অভাবে জনপ্রিয়তা পাচ্ছে না সরকারের প্রশংসনীয় এ উদ্যোগ। আর পেনশন কর্তৃপক্ষ বলছে, দেশের যে কোনো সঞ্চয়ী স্কিমের তুলনায় বেশি সুবিধা পাবেন তাদের গ্রাহকরা।

কমপক্ষে ১০ বছর চাঁদা দিয়ে ৬০ বছর বয়স থেকে মাসিক পেনশন পাওয়ার এ উদ্যোগ এখনও জনপ্রিয় হয়নি। ২৮ ডিসেম্বর পর্যন্ত সাড়ে ৪ মাসে ১৭ হাজার ৪৭৯ জন চাঁদা দিয়েছে এ স্কিমে। তহবিলে জমা ২২ কোটি ৪৬ লাখ টাকার মধ্যে প্রায় ২০ কোটি টাকা বিনিয়োগ হয়েছে ট্রেজারি বন্ডে। 

মোবাইল ব্যাংকিং ব্যবস্থায় কম খরচে পেনশনের কিস্তি জমা দিতে পারেন গ্রাহকরা। সোনালীসহ ৩ ব্যাংকের সঙ্গে চুক্তি হয়েছে। প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়াসহ নানা মাধ্যমে প্রচারে জোর দিচ্ছে কর্তৃপক্ষ।   

সর্বজনীন পেনশন কর্তৃপক্ষের সদস্য গোলাম মোস্তফা বলছেন, আসন্ন জাতীয় নির্বাচনের পর স্কিমগুলোতে স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান ও প্রবাসীদের আগ্রহ বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে। এসব পদক্ষেপের মধ্যে থাকতে পারে সুদহার পর্যালোচনা, ব্যাংকের মাধ্যমে বিদেশে সর্বজনীন পেনশন স্কিমের সুফল সম্পর্কে প্রচার-কার্যক্রম পরিচালনা এবং দেশের করপোরেট হাউজগুলোর কর্মকর্তা-কর্মচারীদের স্কিমে অন্তর্ভুক্ত হতে উৎসাহিত করার উদ্যোগ। 

উল্লেখ্য গত ১৭ আগস্ট চালু করা সর্বজনীন পেনশনে সরকার চারটি স্কিম রেখেছে। এগুলো হলো— প্রবাসীদের জন্য ‘প্রবাস’, বেসরকারিখাতের চাকরিজীবীদের জন্য ‘প্রগতি’, অপ্রাতিষ্ঠানিক খাতের কর্মীদের জন্য ‘সুরক্ষা’ এবং অসচ্ছল ব্যক্তিদের জন্য ‘সমতা’।

গভীর রাতে ঢাবিতে বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগ…
  • ২৩ অক্টোবর ২০২৬
নিরাপত্তা ত্রুটিতে লাখ লাখ সাইবার হামলার চেষ্টা, অনলাইন সেব…
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’—ওসির ওপর ক্ষোভ ঝাড়লেন রুমিন ফ…
  • ২৩ অক্টোবর ২০২৬
সব চেষ্টা ব্যর্থ, না ফেরার দেশে রাবি শিক্ষার্থী চেসি ত্রিপু…
  • ২৩ অক্টোবর ২০২৬
আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬