কারওয়ানবাজার থেকে মেট্রোরেলে ‘মাছ-মাংস-সবজি পরিবহন নিষেধ’

৩১ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৫ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
কারওয়ান বাজার স্টেশনের গেটে একটি সতর্কবার্তা লাগিয়েছে কর্তৃপক্ষ

কারওয়ান বাজার স্টেশনের গেটে একটি সতর্কবার্তা লাগিয়েছে কর্তৃপক্ষ © সংগৃহীত

আজ রোববার মেট্রোরেলের কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। কিন্তু, কারওয়ান বাজার স্টেশন চালু হলেও উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রুটে মেট্রোরেলের যাত্রীদের জন্য মাছ, মাংস ও অন্যান্য মুদি সামগ্রী বহন না করার নির্দেশ কর্তৃপক্ষের। 

মেট্রোরেল কর্তৃপক্ষ এ বিষয়ে সতর্ক অবস্থানে আছে। আজ উদ্বোধনী দিনে কারওয়ান বাজার স্টেশনের গেটে একটি সতর্কবার্তা লাগিয়েছে কর্তৃপক্ষ।

কারওয়ান বাজারে রাজধানীর সবচেয়ে বড় কাঁচাবাজারের আড়ত। রাজধানীবাসীর অনেকেই মাসের সবজি, মাছ, মাংস ও অন্যান্য মুদি সামগ্রী এ বাজার থেকেই কিনে থাকে।

এতে লেখা আছে, 'কাঁচা শাকসবজি, মাছ ও মাংস পরিবহন নিষেধ।'  ধারণা করা হচ্ছে, আবদ্ধ মেট্রোতে মাছ-মাংসের গন্ধ অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করতে পারে বিবেচনা করে হয়ত এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত বছর মেট্রোরেল চালুর সময় কর্তৃপক্ষ জানিয়েছিল, এতে পোষা প্রাণী, বিপজ্জনক বস্তু বহন করা যাবে না, পানের পিক বা থুতু ফেলা যাবে না, প্ল্যাটফর্মে ও ট্রেনে খাওয়া যাবে না, ময়লা ফেলা যাবে না, ফোনের স্পিকার ব্যবহার করা যাবে না, ধূমপান করা যাবে না এবং বৃহদাকার-ভারি মালপত্র এবং অস্ত্র বহন করা যাবে না।

ডেনমার্ককে কাঁদিয়ে বিশ্বকাপে চেক প্রজাতন্ত্র
  • ০১ এপ্রিল ২০২৬
বিশ্বকাপে দেখা যাবে না লেভানডস্কির পোল্যান্ডকে
  • ০১ এপ্রিল ২০২৬
পদোন্নতিবঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী
  • ০১ এপ্রিল ২০২৬
হেডফোন কানে রেললাইনে হাঁটছিলেন যুবক, অতঃপর...
  • ০১ এপ্রিল ২০২৬
মধুর প্রতিশোধ নিল ব্রাজিল
  • ০১ এপ্রিল ২০২৬
২ যুগ পর বিশ্বকাপে জায়গা করে নিল তুরস্ক
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence