একতরফা ভোট বর্জন করুন: রিজভী

৩১ ডিসেম্বর ২০২৩, ০৩:১০ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
মালিবাগ কাঁচা বাজারে  লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে রুহুল কবির রিজভী

মালিবাগ কাঁচা বাজারে  লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে রুহুল কবির রিজভী © সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশের মানুষের সম্পদ লুট করে আওয়ামী লীগের নেতারা দেশে-বিদেশে টাকা পাচার করেছে, জনগণের সম্পদ লুট করে আজকে তারা শাদ্দাদের বেহেশত বানিয়েছে। তাই এ বেহেশত তারা হাতছাড়া করতে চায় না।  সেজন্য তারা আমরা আর মামুরা নির্বাচন, নিজেরা নিজেরা নির্বাচনের আয়োজন করছে। খুনি ও লুটেরাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে একতরফা ভোট বর্জনের আহবান জানান রিজভী।

ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে আজ রোববার সকালে মালিবাগ কাঁচা বাজারে  লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে তিনি এ আহবান জানান।

রিজভী বলেন, এ নির্বাচন হচ্ছে আমরা আর মামুরা নির্বাচন, নিজেরা নিজেরা নির্বাচন, একক নির্বাচন । এটি জনগণের নির্বাচন নয়। এটি ভোটারদের নির্বাচন নয়। এখানে ভোটাররা যেতে পারবে না।

তিনি বলেন, কেন এ নির্বাচন করছে আওয়ামী লীগ কারণ তারা যে লুট করছে, যে সম্পদ করেছে, সম্পদ পাচার করেছে, তারা যে আজকে বিত্তবৈভবের মালিক হয়েছে সেটি তারা বজায় রাখতে চায়। জনগণের সম্পদ লুট করে আজকে তারা শাদ্দাদের বেহেশত বানিয়েছে। তাই এ বেহেশত তারা হাতছাড়া করতে চায় না। তিনি বলেন,  দুর্নীতিবাজদের বিরুদ্ধে, লুটেরাদের বিরুদ্ধে খুনীদের বিরুদ্ধে অবস্থান নিন, নির্বাচন বর্জন করুন, এ নির্বাচনে কেউ ভোট কেন্দ্রে যাবেন না। 

এসময় উপস্থিত ছিলেন বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ রফিকূল ইসলাম, সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, সহ অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য নাদিয়া পাঠান পাপন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম সিকদার রানা, রামপুরা থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নীলুফার ইয়াসমীন নীলু, যুবদল সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি  এজমল হোসেন পাইলট,রফিকুল ইসলাম রফিক  তারেক উজ জামান তারেক, যুগ্ম সম্পাদক শওকত আরা উর্মি, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ তৌহিদুর রহমান আউয়াল, এ এইচ এম আবু জাফর, সহ নেতৃবৃন্দ।

ট্যাগ: বিএনপি
জামায়াতসহ ১১ দলের নারী এমপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন…
  • ২০ এপ্রিল ২০২৬
রিজার্ভ ট্যাংক পরিষ্কার করতে নেমে শ্রমিকের মৃত্যু
  • ২০ এপ্রিল ২০২৬
পরবর্তী এসএসসি পরীক্ষা ‘ডিসেম্বরে’
  • ২০ এপ্রিল ২০২৬
দেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের যৌথ …
  • ২০ এপ্রিল ২০২৬
ফেসবুকে তিনবার আলহামদুলিল্লাহ লিখলেন বিএনপি নেত্রী—একবার এম…
  • ২০ এপ্রিল ২০২৬
ক্ল্যারেন্ডন স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ অক্সফোর্ড ইউনিভার…
  • ২০ এপ্রিল ২০২৬