নতুন বছরের প্রথম দিন থেকে তাপমাত্রা কমতে পারে

৩১ ডিসেম্বর ২০২৩, ১১:৫৫ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM

© সংগৃহীত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে নতুন বছরের প্রথম দিন আগামীকাল সোমবার থেকে দেশের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ সময় শৈত্যপ্রবাহ বা শীতের তীব্রতা বাড়ার সম্ভাবনাও কম। শনিবার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, রবিবার ভোর থেকেই উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়, ঠাকুরগাঁও , নীলফমারীসহ পাশের জেলাগুলো ঘন কুয়াশায় ঢেকে গেছে। এছাড়া ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের জেলাগুলোতেও ঘনকুয়াশায় ছেয়ে গেছে। এদিন সকাল ৯টা পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি অনেক জায়গায়।

আবহাওয়া অফিস বলছে, উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন জায়গায় আগামী ২ থেকে ৩ দিন কুয়াশা আরও বাড়বে। এতে তাপমাত্রা কমে শীতের অনুভূতি বাড়বে।

আবহাওয়া অধিদপ্তর আরও বলছে, আগামী অন্তত ৭ থেকে ১০ দিনে শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা তারা দেখছে না। ডিসেম্বরে এখনও শৈত্যপ্রবাহ হয়নি; তাই জানুয়ারিতে স্বাভাবিকভাবেই একটা শৈত্যপ্রবাহ হবে এমন প্রত্যাশা করা যায়। কিন্তু এখনও সেই পরিস্থিতি তৈরি হয়নি।

মার্কিন-ইরান যুদ্ধবিরতিতে ইসরায়েলের প্রতিক্রিয়া কী?
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব: কী বার্তা দিল তেহরান?
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রথম সভায় যেসব সিদ্ধান্ত নিল তামিমের নেতৃত্বাধীন বিসিবির অ…
  • ০৮ এপ্রিল ২০২৬
বিসিবি নির্বাচনে অংশ নেবেন কিনা, জানালেন তামিম
  • ০৮ এপ্রিল ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ৭ মাস পর ছাত্রদল নেতা বহিষ্কার
  • ০৮ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে অফিস সময় কমাল যবিপ্রবি
  • ০৮ এপ্রিল ২০২৬
close