চালু হলো মেট্রোরেলের কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন

৩১ ডিসেম্বর ২০২৩, ১০:৫০ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
মেট্রোরেল

মেট্রোরেল © সংগৃহীত

অবশেষে খুলে দেয়া হলো মেট্রোরেলের বহুল কাঙ্ক্ষিত কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন। এখন থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত ১৬টি স্টেশনই ব্যবহার করতে পারবেন যাত্রীরা। রবিবার (৩১ ডিসেম্বর) সকাল ৭টা ১০ মিনিটে উত্তরা থেকে মতিঝিল অভিমুখে ছেড়ে আসা ট্রেনটি কারওয়ান বাজার এসে পৌঁছায় সকাল ৭টা চৌত্রিশ মিনিটে। 

শাহবাগ স্টেশনেও দেখা যায় একই রকম উচ্ছ্বাস। কারওয়ান বাজার এবং শাহবাগে কয়েকটি চিকিৎসা সেবা প্রতিষ্ঠান থাকায় দীর্ঘদিনের চাহিদা ছিল স্টেশন দুটি খুলে দেয়ার। তবে সবগুলো স্টেশন খুলে দেয়া হলেও মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশে ট্রেন চলাচলের সময়সীমা বাড়ানোর দাবি যাত্রীদের।

বর্তমান নিয়ম অনুযায়ী মতিঝিল থেকে আগারগাঁও অংশে ট্রেন চলবে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। তবে এমআরটি পাসধারীরা বেলা ১২টার ট্রেনে ভ্রমণের সুযোগ পাবেন। আগামী বছরের মার্চ থেকে দুই অংশের ট্রেন চলাচলের সময় সকাল থেকে রাত অবধি করার লক্ষ্যমাত্রা কর্তৃপক্ষের। 

কর্তৃপক্ষ বলছে, শেষ দুটি স্টেশন চালু হওয়ার পর উত্তরা থেকে মতিঝিলে মেট্রো চলবে সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত।

৪৮ দলের বিশ্বকাপেও ঠাঁই হলো না ইতালির
  • ০১ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০১ এপ্রিল ২০২৬
চাঁদা তোলা নিয়ে যুবদলের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ১০
  • ০১ এপ্রিল ২০২৬
সাময়িক যুদ্ধবিরতি নয়, চার দেশে স্থায়ী যুদ্ধ বন্ধের প্রস্তাব…
  • ০১ এপ্রিল ২০২৬
স্থল অভিযানের মার্কিন পরিকল্পনাকে ইরান ভয় পায় না: আরাগচি
  • ০১ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence