‘জনগণের সম্পদ লুট করে শাদ্দাদের বেহেশত বানিয়েছে আওয়ামী লীগ’

৩১ ডিসেম্বর ২০২৩, ০৯:৫০ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
মালিবাগ রেলগেট এলাকায় লিফলেট বিতরণ করেন রুহুল কবির রিজভী

মালিবাগ রেলগেট এলাকায় লিফলেট বিতরণ করেন রুহুল কবির রিজভী © সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের সম্পদ লুট করে আজকে তারা (আওয়ামী লীগ) শাদ্দাদের বেহেশত বানিয়েছেন। তাই এ বেহেশত হাতছাড়া করতে চান না। রবিবার (৩১ ডিসেম্বর) সকালে মালিবাগ কাঁচা বাজার এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, খুনি ও লুটেরাদের বিরুদ্ধে অবস্থান নিন। একতরফা নির্বাচনে কেউ ভোট কেন্দ্রে যাবেন না। এটি জনগণের নির্বাচন নয়। এখানে ভোটাররা যেতে পারবেন না।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকূল ইসলাম, সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী, সহ-অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ।

বিএনপি সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিল নেতাদের স্ত্রী ও কন্যা…
  • ২০ এপ্রিল ২০২৬
জাপানে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
  • ২০ এপ্রিল ২০২৬
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ও গবেষক রাজিয়া সুলতানার মৃত্যুতে …
  • ২০ এপ্রিল ২০২৬
সিটি ব্যাংক নিয়োগ দেবে অফিসার, আবেদন শেষ ২৭ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
আন্দামান সাগরে ট্রলারডুবি, টেকনাফে ৩ মানব পাচারকারী আটক
  • ২০ এপ্রিল ২০২৬
সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী লীগ নেত্রী সুবর্ণ…
  • ২০ এপ্রিল ২০২৬