একাধিক সম্পর্কে জড়িত প্রেমিকা, হত্যা করলেন প্রেমিক

৩০ ডিসেম্বর ২০২৩, ১১:৪৭ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
মারিয়া আক্তার

মারিয়া আক্তার © সংগৃহীত

গাজীপুর সদর উপজেলায় বটি দিয়ে প্রেমিকার গলা কেটে হত্যার পর বাথরুমে ভেতর মরদেহ কাপড় দিয়ে ঢেকে রেখেছিলো প্রেমিক মিরাজ রহমান (১৯)।

খুন করার ৭ দিন পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন প্রেমিক। পরে তার দেওয়া তথ্যর মতে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের মনিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মারিয়া আক্তার ঝর্ণা (১৯) গাজীপুর সদর উপজেলার বিকেবাড়ী তালতলী এলাকার মুকুল হোসেনের মেয়ে। আটককৃত প্রেমিক মিরাজ মির্জাপুর ইউনিয়নের মনিপুর বাজার এলাকার স্থানীয় মজিবুর রহমান ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মারিয়া আক্তার ঝর্ণার সাথে প্রেমিক মিরাজ দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। বর্তমান প্রেমিককে বিয়ে করার কথা দিয়েছিল ঝর্ণা। পরবর্তীতে প্রেমিক জানতে পারে ঝর্ণার একাধিক ছেলের সাথে সম্পর্ক রয়েছে। এবং মেয়েটির খারাপ ভিডিও ছড়িয়ে পড়েছে।

জয়দেবপুর থানা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, মারিয়া আক্তার ঝর্ণাকে ধারালো বটি দিয়ে গলা কেটে এবং শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে কাপড় দিয়ে ঢেকে রাখে আসামি। এ ঘটনায় প্রেমিক মিরাজকে আটক করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মার্কিন ‘জলদস্যুতার’ জেরে হরমুজ প্রণালি ফের বন্ধ: তেহরান
  • ১৮ এপ্রিল ২০২৬
‘মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে’
  • ১৮ এপ্রিল ২০২৬
পার্ট-টাইম চাকরির সুযোগ সুলতান’স ডাইনে, পদ ২০, নিয়োগ ঢাকার …
  • ১৮ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষা থেকে উঠে যাচ্ছে ‘সাইলেন্ট এক্সপেল’
  • ১৮ এপ্রিল ২০২৬
ফরিদপুরে ইয়াবা-গাঁজাসহ আটক ৬
  • ১৮ এপ্রিল ২০২৬
পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চাকরি, আবেদন শেষ ৪ মে
  • ১৮ এপ্রিল ২০২৬