হুইপের গাড়িবহরে দুই দফা হামলা, ২ গুলিবিদ্ধসহ আহত ২৫

৩০ ডিসেম্বর ২০২৩, ১১:১৮ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
গাড়ি ভাঙচুর

গাড়ি ভাঙচুর © সংগৃহীত

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় সংসদের বর্তমান হুইপ শামসুল হক চৌধুরীর প্রচারণার সময় দুই দফা হামলা চালানোর অভিযোগ উঠেছে নৌকার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।

শনিবার এ হামলা করা হয়। প্রথম দফায় শান্তিরহাটস্থ মাদরাসা গেটে সকাল ১১টায় হামলার ঘটনায় এক নারী ও হুইপের ভাইসহ পাঁচ জন আহত হয়।

সন্ধ্যায় দ্বিতীয় দফা হামলার ঘটনা ঘটে মাহমুদ নগর এলাকায়। ওই ঘটনায় হুইপের গাড়িবহরে গুলি, রাম দা দিয়ে কুপিয়ে ৬টি গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় গুলিবিদ্ধ হয় দুইজন ও আহত হন হুইপের ছোট বোনসহ ২৫ জন।

এসব তথ্য নিশ্চিত করেছেন সামশুল হক চৌধুরীর প্রধান সমন্বয়ক নাজমুল করিম চৌধুরী শারুন।

গুলিবিদ্ধ দুইজন হলেন- মুহাম্মদ মনির (৪২) এবং ইদ্রিস (৪০)। এছাড়া আহতদের মধ্যে কয়েকজনের নাম পরিচয় জানা গেছে। তারা হলেন- হুইপের ভাই ফজলুল হক চৌধুরী মহব্বত (৫৫), রেখা চৌধুরী (৪০), নাজমা আক্তার (৩০), বেলাল চৌধুরী (৫৫), আরিফ (৩২), আবু তৈয়ব (৩২), রিমন (২৭), মিনহাজ উদ্দিন (২৫), মানিক (৪০), ইউপি সদস্য সালাউদ্দিন সরওয়ার (৩৩)।

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ সোলাইমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। হামলাকারীর সংখ্যার চেয়ে পুলিশের সংখ্যা খুবই নগন্য ছিল। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল না। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব। 

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬