ভিবিডি চট্টগ্রাম জেলার নেতৃত্বে চবির শাফিন ও ইস্ট ডেল্টার আরশি

৩০ ডিসেম্বর ২০২৩, ১০:০৩ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
শাফিন ও আরশি

শাফিন ও আরশি © ফাইল ফটো

ভলান্টিয়ার ফর বাংলাদেশ চট্টগ্রাম জেলার ২০২৪-২৫ সেবাবর্ষের বোর্ড সদস্যের নির্বাচনী ফল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ভলান্টিয়ার ফর বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজের লাইভে এই ফল ঘোষণা করা হয়। 

এতে প্রেসিডেন্ট হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহনাফ শাফিন ও সেক্রেটারি পদে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির তাহসিনা আক্তার আরশি নির্বাচিত হয়েছেন। 

সদস্যদের ভোটে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, ভাইস প্রেসিডেন্ট সাইফুল ইসলাম, ট্রেজারার রাফি উদ্দিন, প্রজেক্ট অফিসার  আসিফুর রহমান, হিউম্যান রিসোর্স অফিসার ইমরান কবির ও পাবলিক রিলেশন অফিসার জয়নাল আবেদীন। 

নব নির্বাচিত প্রেসিডেন্ট আহনাফ শাফিন বলেন, যারা আমাকে বিশ্বাস করে নির্বাচিত করেছেন তাদের ধন্যবাদ। আমি আগামী দিনে ভিবিডি চট্টগ্রাম ডিস্ট্রিক্টের জন্য কাজ করে যেতে চাই। যাতে চট্টগ্রাম ডিস্ট্রিক্টের সম্মান সর্বদা বজায় থাকে এবং সবার সেরা জেলা হিসেবে পরিচিত হয়। 

নব নির্বাচিত সেক্রেটারি তাহমিনা আক্তার আরশি বলেন, জিএস পদে নির্বাচিত হওয়ায় ভালো লাগছে। এখন আমার মেইন টার্গেট সবার সাথে ভালো ভাবে কমিউনিকেশন করে চেষ্টা করবো ম্যানোপেস্টু যাতে ফুলফিল করতে পারি।

গভীর রাতে ঢাবিতে বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগ…
  • ২৩ অক্টোবর ২০২৬
নিরাপত্তা ত্রুটিতে লাখ লাখ সাইবার হামলার চেষ্টা, অনলাইন সেব…
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’—ওসির ওপর ক্ষোভ ঝাড়লেন রুমিন ফ…
  • ২৩ অক্টোবর ২০২৬
সব চেষ্টা ব্যর্থ, না ফেরার দেশে রাবি শিক্ষার্থী চেসি ত্রিপু…
  • ২৩ অক্টোবর ২০২৬
আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬