নির্বাচনের জন্য ৩ দিন বন্ধ থাকবে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল

৩০ ডিসেম্বর ২০২৩, ০৬:৪২ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM

© সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেন্টমার্টিনে তিনদিন পর্যটক চলাচল নিষিদ্ধ করেছে কক্সবাজার জেলা প্রশাসন। ফলে এ সময়ে দেশি-বিদেশি কোনো পর্যটক সেন্টমার্টিন দ্বীপে বেড়াতে যেতে পারবেন না। শনিবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন। 

আগামী ৬, ৭ এবং ৮ জানুয়ারি একই সঙ্গে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে সব জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বন্ধ থাকবে দ্বীপের সব হোটেল-মোটেল ও গেস্ট হাউজ। 

ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন বলেন, জাতীয় সংসদ নির্বাচনের কারণে আগামী ৬,৭ এবং ৮ জানুয়ারি টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে সব জাহাজ চলাচল বন্ধ থাকবে। সেন্টমার্টিন দ্বীপের সব হোটেল-মোটেল ও গেস্ট হাউজও বন্ধ থাকবে।

জেলা প্রশাসনের এই কর্মকর্তা বলেন, যেহেতু নির্বাচনকালীন বহিরাগতদের চলাচল বন্ধ থাকবে সেহেতু ৬ জানুয়ারি রাত ১২টা থেকে ৮ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত কক্সবাজারের সব হোটেল-মোটেল ও গেস্ট হাউজও বন্ধ থাকবে। টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে ৮টা পর্যটকবাহী জাহাজ চলাচল করছে।

দিঘির কুমির কুকুর টেনে নিয়ে যাওয়ার ভিডিও নিয়ে চাঞ্চল্য, আসল…
  • ১১ এপ্রিল ২০২৬
তেলের দাবিতে এবার এসিল্যান্ডকে ইটপাটকেল নিক্ষেপ
  • ১১ এপ্রিল ২০২৬
দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে যুদ্ধবিমান ম…
  • ১১ এপ্রিল ২০২৬
জনতা ও অগ্রণী ব্যাংকের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা
  • ১১ এপ্রিল ২০২৬
কুয়েটে শুরু হচ্ছে ‘ক্যালিব্রেশন ২.০’
  • ১১ এপ্রিল ২০২৬
বীমা বোর্ডে স্ত্রীকে নিয়োগের চেষ্টা, মন্ত্রীকে বরখাস্ত করলে…
  • ১১ এপ্রিল ২০২৬
close