পোস্টারে এরশাদের ছবি, জাতীয় পার্টির প্রার্থীকে শোকজ

৩০ ডিসেম্বর ২০২৩, ০৩:০৪ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রশীদ সরকার

জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রশীদ সরকার © সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনী প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে গাইবান্ধা-২ (সদর) আসনের জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রশীদ সরকারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

শনিবার (৩০ ডিসেম্বর) সকালে গাইবান্ধা-২ (সদর) আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং গাইবান্ধা জেলা ও দায়রা আদালতের (সদর) জজ শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার রাতে আচরণবিধি লঙ্ঘন করায় আব্দুর রশীদ সরকারকে কারণ দর্শানোর নোটিশ দেন তিনি।

নোটিশে বলা হয়, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আব্দুর রশীদ সরকার গত ২৭ তারিখে গাইবান্ধার স্থানীয় ‘দৈনিক ঘাঘট’ পত্রিকায় একটি নির্বাচনী পোস্টার ছাপেন। সেখানে জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এবং বর্তমান চেয়ারম্যান জি এম কাদেরের ছবি ব্যবহার করেছেন তিনি। নিয়ম অনুযায়ী শুধু পার্টির বর্তমান চেয়ারম্যানের ছবি ব্যবহার করতে পারবেন। নির্বাচন আচরণ বিধি ২০০৮ এর ৭ ধারা অনুযায়ী আচরণবিধি লঙ্ঘন করেছেন তিনি।

নোটিশে আগামী রোববার জাতীয় পার্টি মনোনীত লাঙল প্রতীকের প্রার্থী আব্দুর রশীদ সরকারকে সশরীরে উপস্থিত হয়ে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

‘কমল’ বীজ ধান নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় জিয়াউর রহমান ফাউন…
  • ১১ এপ্রিল ২০২৬
আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ জিডিপির ১.৫ শতাংশ: স্বাস্…
  • ১১ এপ্রিল ২০২৬
বড় মাইলফলকে বাবর আজম
  • ১১ এপ্রিল ২০২৬
পাকিস্তানে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে কে এই বাঘের গালিব…
  • ১১ এপ্রিল ২০২৬
দরবারে হামলা, গণপিটুনিতে নিহত ‘পীর’
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস আবারও অটোপাসের দিকে নিয়ে যাচ্ছে কিনা?
  • ১১ এপ্রিল ২০২৬
close