রেহানা না থাকলে দেশের জন্য কাজ করতে পারতাম না: শেখ হাসিনা

৩০ ডিসেম্বর ২০২৩, ০১:১২ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
শেখ হাসিনা ও শেখ রেহানা

শেখ হাসিনা ও শেখ রেহানা © ফাইল ছবি

টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠের জনসভায় নিজের ছোটবোন শেখ রেহানাকে স্মরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ছোটবোন রেহানা না থাকলে আমি দেশের জন্য কাজ করতে পারতাম না।

শনিবার (৩০ ডিসেম্বর) টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভার আয়োজন করে জেলা আওয়ামী লীগ। এ সভায় যোগ দেন দলটির সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, আমরা দেশকে এগিয়ে নিয়ে গেছি। ২০২১ সালে আমরা দেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে এসেছি।

বিএনপির সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘দেশের মানুষ আর তাদেরকে বিশ্বাস করে না। ২০০৮-এই সেটা প্রমাণ হয়ে গেছে।’ তিনি আরও বলেন, ‘বিএনপি হচ্ছে খুনিদের পার্টি। আর জামায়াত হচ্ছে যুদ্ধাপরাধীদের পার্টি।’

শেখ হাসিনা বলেন, রেল পোড়ায়, বাস পোড়ায়, গাড়ি পোড়ায়, মানুষ হত্যা করে, আমাকে পর্যন্ত হত্যার চেষ্টা করেছে তারা। লন্ডনে বসে মানুষ হত্যার নির্দেশ আসছে। যারা অগ্নিসন্ত্রাসের সঙ্গে জড়িত, ওই তারেকের কথা শুনে, ওই লম্পটের কথা শুনে বিএনপি নেতাকর্মীরা আন্দোলন করছে।

নিজেরা শান্তির পক্ষে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তারা বারবার বাধা দেওয়ার চেষ্টা করে। কিন্তু তারা এটা করে সফল হতে পারছে না। নির্বাচন বানচাল করার অনেক ষড়যন্ত্র করেছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম জলবায়ু ও দুর্যোগ সহনশীলতা সম্মেলন 
  • ১২ এপ্রিল ২০২৬
সৌদি আরবে যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান
  • ১২ এপ্রিল ২০২৬
খুলনায় তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা
  • ১২ এপ্রিল ২০২৬
এপ্রিলের শেষ সপ্তাহে চালু হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন: এমপি …
  • ১২ এপ্রিল ২০২৬
হঠাৎ অসুস্থ হয়ে পড়া ত্রাণমন্ত্রীর শারীরিক অবস্থা জানালেন এক…
  • ১২ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১২ এপ্রিল ২০২৬
close