বিএনপি নয়, সন্ত্রাসী দল আওয়ামী লীগ: রিজভী

৩০ ডিসেম্বর ২০২৩, ১২:২৪ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
উত্তরায় অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণ করেন রুহুল কবির রিজভী

উত্তরায় অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণ করেন রুহুল কবির রিজভী © সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, বিএনপি নয় আওয়ামী লীগ সন্ত্রাসী দল। তিনি বলেন, ‘বিএনপির আন্দোলনকে ভিন্নখাতে নিতে মানুষ পুড়িয়ে মারে আওয়ামী লীগ ও সরকারের গোয়েন্দা সংস্থার লোকেরা।’

শনিবার (৩০ ডিসেম্বর) সকালে উওরা ১২ ও ১৩ নম্বর সেক্টরে অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরি করতে লিফলেট বিতরণকালে এসব কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, কিছু দিন আগে ভোলায় বোমা বানাতে গিয়ে আওয়ামী সন্ত্রাসী মারা গেছে। বিভিন্ন স্থানে পেট্রোল বোমাসহ হাতে নাতে ধরা পড়েছে যুবলীগ, ছাত্রলীগ সন্ত্রাসীরা। আর দায় চাপাচ্ছে বিএনপির ওপর।

৭ জানুয়ারির নির্বাচন রুখে দিতে জনগণকে আহ্বান জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, ৭ জানুয়ারির নির্বাচন বন্ধ করতে হবে। এতরফা, অবৈধ, ভাওতাবাজি ও জনণের সঙ্গে প্রতারণার এই নির্বাচনের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।

রিজভীর দাবি, ২০১৩, ১৪ ও ১৫ সালে আওয়ামী লীগের লোকেরা বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরে বিএনপি বিরুদ্ধে দায় চাপিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে। এখন আদালতকে হুকুম দিয়ে গণহারে সাজা দেওয়া হচ্ছে। আসলে প্রধানমন্ত্রী বিরোধী দলকে নির্মূল করে চিরদিন ক্ষমতা আকঁড়ে রাখেতে চান। কিন্তু জনগণ তা হতে দেবে না।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ অর্থনীতি বিষয়ক সহসম্পাদক মাহমুদুর রহমান সুমন, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক মো. মোস্তফা জামান প্রমুখ।

পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন আরি…
  • ২০ এপ্রিল ২০২৬
তথ্য অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৬৮, আবেদন আগামীকাল …
  • ২০ এপ্রিল ২০২৬
বিএনপি সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিল যেসব নেতাদের স্ত্রী ও …
  • ২০ এপ্রিল ২০২৬
জাপানে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
  • ২০ এপ্রিল ২০২৬
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ও গবেষক রাজিয়া সুলতানার মৃত্যুতে …
  • ২০ এপ্রিল ২০২৬
সিটি ব্যাংক নিয়োগ দেবে অফিসার, আবেদন শেষ ২৭ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬