রোববার বন্ধ থাকবে ব্যাংকের সব ধরনের লেনদেন

৩০ ডিসেম্বর ২০২৩, ১২:১৬ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM

© সংগৃহীত

‘ব্যাংক হলিডে’তে বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য ব্যাংকে গ্রাহকদের সঙ্গে কোনো ধরনের লেনদেন বা দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করা হয় না। ৩১ ডিসেম্বর ও ১ জুলাই ‘ব্যাংক হলিডে’ হিসেবে পালন করা হয়ে থাকে।

বছরের শেষ দিনে আগামীকাল রোববার (৩১ ডিসেম্বর) ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। যার কারণে শেয়ারবাজারের লেনদেনও হবে না। তবে নিজেদের আর্থিক হিসাব মেলাতে ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখাগুলো খোলা থাকবে।

জানা গেছে, ৩১ ডিসেম্বর ব্যাংকগুলো পঞ্জিকা বছরের আর্থিক হিসাব শেষ করে। এদিন বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে। যে কারণে এ দিনটিকে ‘ব্যাংক হলিডে’ হিসেবে ধরা হয়। ওইদিন ব্যাংক খোলা থাকলেও কোনো ধরনের লেনদেন হয় না। তবে এ সময় গ্রাহকরা কার্ডের মাধ্যমে সীমার মধ্যে টাকা উত্তোলন করতে পারবেন। 

এদিকে, শেয়ারবাজারের শেয়ারের অর্থ ব্যাংকের মাধ্যমে লেনদেন হওয়ায় ব্যাংক বন্ধ থাকলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) কোনোপ্রকার লেনদেন হয় না। তবে রোববার শেয়ারবাজারের লেনদেন বন্ধ থাকলেও দাপ্তরিক কার্যক্রম চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

অফিস পাচ্ছেন এমপিরা, গাড়ি চাইলেন হাসনাত
  • ২১ এপ্রিল ২০২৬
গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল …
  • ২১ এপ্রিল ২০২৬
তারকাদের শোপিস না বানিয়ে ত্যাগী নারীদের মূল্যায়নে বিএনপিকে …
  • ২১ এপ্রিল ২০২৬
সিটি কলেজে শিবিরের হামলা, রাতে ঢাবিতে বিক্ষোভের ডাক ছাত্রদল…
  • ২১ এপ্রিল ২০২৬
‎জাবিতে ২ বছরে পানির স্তর নেমেছে ৭.৬৪ ফুট
  • ২১ এপ্রিল ২০২৬
সৈয়দ নজরুল মেডিকেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মজিবুর রহমান
  • ২১ এপ্রিল ২০২৬