নৌকার প্রচারণায় বিএনপির ২ নেতা, দল থেকে বহিষ্কার

৩০ ডিসেম্বর ২০২৩, ১১:০২ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
বহিষ্কৃত জিয়াউর রহমান ও মো. জাফর আলম

বহিষ্কৃত জিয়াউর রহমান ও মো. জাফর আলম © সংগৃহীত

নৌকার প্রার্থীর নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার অভিযোগে কক্সবাজারে বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাতে জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক হাসান সিদ্দিকী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন—টেকনাফ উপজেলা বিএনপির সদস্য ও টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিয়াউর রহমান এবং রামু উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. জাফর আলম। নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত কক্সবাজার-৩ আসনের প্রার্থী সাইমুম সরওয়ার ও কক্সবাজার-৪ আসনের প্রার্থী শাহীন আক্তারের পক্ষে নির্বাচনী কার্যক্রমে অংশ নেয়ায় তাদের বহিষ্কার করা হয়।

এ বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সরকারের সঙ্গে আঁতাত করে নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচনী কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করেছেন জিয়াউর রহমান ও মো. জাফর আলম। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী তৎপরতায় লিপ্ত থাকার অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় বিএনপির সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারের বিষয়ে টেকনাফ উপজেলা বিএনপির সদস্য জিয়াউর রহমান ও রামু উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. জাফর আলম বলেন, বহিষ্কারের বিষয়ে এখনো কিছু জানি না। চিঠি পেলে কনফার্ম হওয়া যাবে।

জানতে চাইলে জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক হাসান সিদ্দিকী বলেন, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক শামীম আরা বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন।

উল্লেখ্য, এর আগে ২০ ডিসেম্বর কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) প্রার্থী মো. শরীফ বাদশার লাঙ্গল প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ায় বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়।

ট্রেন্ড বদলে সময়ের আগেই আক্রমণে হাম, এক হাসপাতালেই মৃত্যু ২…
  • ২৯ মার্চ ২০২৬
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিসার্স এসোসিয়েশনের সভাপতি র…
  • ২৯ মার্চ ২০২৬
হাসপাতালে বাবার ছবি দিয়ে যা লিখলেন মীর স্নিগ্ধ
  • ২৯ মার্চ ২০২৬
৫ম শ্রেণি পর্যন্ত পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেপালে
  • ২৯ মার্চ ২০২৬
ইরানের হামলায় বিষাক্ত রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কা, জরুরি সত…
  • ২৯ মার্চ ২০২৬
‘আমাদের নায়ক-নায়িকা হওয়া হলো না’, রাহুলের মৃত্যুতে আবেগি শ্…
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence