কুমিল্লায় মাদ্রাসার স্টোর রুম থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

২৯ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৯ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM

© সংগৃহীত

কুমিল্লার বরুড়া উপজেলার সমেষপুর এলাকার একটি মাদ্রাসার স্টোর রুম থেকে সিয়াম (১১) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।  শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নের সমেষপুর মারকাজুল তালিমুওয়াজ তারবিয়াহ কওমি মাদ্রাসার স্টোর রুম থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। শিশুটি মাদ্রাসার আবাসিক ভবনেই থাকত। 

জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যার পর থেকে সিয়ামকে পাওয়া যাচ্ছিল না বলে মাদ্রাসার কর্তৃপক্ষ তার বাবাকে মোবাইল ফোন জানায়। পরে পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজির জন্য মাইকিং করা হয়। পরে বরুড়া থানায়ও অবগত করা হয়। নিখোঁজের তিন দিন পর আজ সকালে মাদ্রাসার স্টোর রুম থেকে দুর্গন্ধ বের হলে মেঝেতে শিশু সিয়ামের লাশটি পাওয়া যায়। 

শিশুটির মামা হেদায়েতুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, মাদ্রাসা থেকে জানানো হয় সিয়ামকে পাওয়া যাচ্ছে না। এরপরেই পরিবারের সবাই সিয়ামকে খোঁজাখুঁজি করে। তিন মাস আগে সিয়ামের খালার সঙ্গে ওই মাদ্রাসার বাবুর্চি জাহাঙ্গীরের বিবাহবিচ্ছেদ হয়। 

ধারণা করা হচ্ছে, এর জেরেই সিয়ামকে তিনি মেরে ফেলে চলে যান। যেদিন থেকে সিয়ামে পাওয়া যাচ্ছিল না, সেদিন থেকে বাবুর্চি জাহাঙ্গীর মাদ্রাসা থেকে উধাও হয়ে যান। 

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘শিশুটি যে মাদ্রাসায় পড়ত ওই মাদ্রাসার বাবুর্চি জাহাঙ্গীরই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে সন্দেহ হচ্ছে। তাকে গ্রেপ্তার করার জন্য আমাদের টিম কাজ করছে। গ্রেপ্তার পর হত্যার মূল রহস্য উদ্‌ঘাটন হবে বলে মনে করছি।’

হবিগঞ্জে পেট্রোল পাম্পে জ্বালানি নিতে লাগবে লাইসেন্স ও হেলম…
  • ১২ এপ্রিল ২০২৬
জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় তিন পক্ষের মধ্যে সমন্বয়ের পরামর্শ …
  • ১২ এপ্রিল ২০২৬
পদ্মা নদী থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
ট্রান্সফরমারে ঝুলছিল পিডিবির লাইনম্যানের মরদেহ
  • ১২ এপ্রিল ২০২৬
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৫
  • ১২ এপ্রিল ২০২৬
উত্তর ২৪ পরগনায় জয় বাংলা স্লোগান দেওয়ায় বৃদ্ধা ও যুবককে পিট…
  • ১২ এপ্রিল ২০২৬
close