এই বছরেই খুলছে মেট্রোরেলের সব স্টেশন

২৯ ডিসেম্বর ২০২৩, ০৯:২৩ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
মেট্রোরেল

মেট্রোরেল © সংগৃহীত

কারওয়ান বাজার ও শাহবাগ মেট্রোরেলের স্টেশন চালু হচ্ছে ৩১ ডিসেম্বর রোববার। এর মধ্য দিয়ে চালু হচ্ছে ঢাকা মেট্রোরেলের সবগুলো স্টেশন। এর আগে ১৩ ডিসেম্বর চালু হয় মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি স্টেশন।

এদিন থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের সব স্টেশনে মেট্রো ট্রেন থামবে। তবে এখনই সময়সূচির কোনো পরিবর্তন হচ্ছে না। বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, ‘রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন আগের মতোই সকাল ৭টা ১০ মিনিট থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে। আর আগামী তিন মাসের মধ্যে এ অংশে ট্রেন দিয়াবাড়ি-আগারগাঁও অংশের মতো রাত পর্যন্ত চলবে।’

তিনি আরও বলেন, ‘গত বছর থার্টি ফার্স্টের রাতে উড়ানো ফানুসের কারণে মেট্রোরেলের ক্যাটানারিতে পড়ে মেট্রো ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছিল। তাই এবার ফানুস উড়ানো বন্ধের ব্যবস্থা নিতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে চিঠি দেয়া হয়েছে।’

প্রসঙ্গত, উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের মোট ১৬টি স্টেশন রয়েছে। এর মধ্যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মেট্রো ট্রেন চলাচল করছে। আর উত্তরা থেকে আগারগাঁও অংশ পর্যন্ত সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলাচল করছে মেট্রো ট্রেন।

জবির শূন্য আসনে ৫ম পর্যায়ের ভর্তি কার্যক্রম শুরু
  • ০১ এপ্রিল ২০২৬
মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হাত-পা ভেঙে দেয়ার অভিযোগ নিষিদ্ধ ঘোষি…
  • ০১ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ০১ এপ্রিল ২০২৬
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত, বাংলাদেশে কবে?
  • ০১ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ার দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শাবিপ্রবির সমঝোতা স্মা…
  • ০১ এপ্রিল ২০২৬
মোজতবা খামেনি কোথায় আছেন, জানালেন রুশ রাষ্ট্রদূত
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence