দেড় হাজার কিডনি প্রতিস্থাপন করলেন অধ্যাপক কামরুল

২৯ ডিসেম্বর ২০২৩, ১২:১২ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩২ AM
অধ্যাপক কামরুল ইসলাম

অধ্যাপক কামরুল ইসলাম © ফাইল ফটো

দেড় হাজার কিডনি প্রতিস্থাপনের মাইলফলক স্পর্শ করলেন মানবিক ডাক্তার খ্যাত অধ্যাপক কামরুল ইসলাম। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ১ হাজার ৫০০তম কিডনি প্রতিস্থাপন করেন তিনি।

রাত ১১টায় রাজধানীর শ্যামলী সিকেডি অ্যান্ড ইউরোলজি হাসপাতালে এক রোগীর সফল কিডনি প্রতিস্থাপন করেব স্বাধীনতা পদকপ্রাপ্ত এ চিকিৎসক। দেশের হয়ে প্রথমবার কোনো চিকিৎসক দেড় হাজার কিডনি প্রতিস্থাপন করলেন।

এ বিষয়ে অধ্যাপক কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন,  আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা যে— আমি আমার ব্যক্তিগত জীবনে ১৫০০ কিডনি প্রতিস্থাপন সম্পন্ন করতে পেরেছি। এই অর্জন আমার জন্য সম্মানের এবং গৌরবের। স্রষ্টার কাছে এর কৃতজ্ঞতা জানিয়ে কখনো শেষ হবে না। দোয়া করবেন যেন আমৃত্যু এই কাজটি করে যেতে পারি।

প্রসঙ্গত, সিকেডি অ্যান্ড ইউরোলজি হাসপাতালে কিডনি প্রতিস্থাপনের পর এক বছর কিডনি সচল থাকার হার ৯৪ শতাংশ। তিন বছর পর্যন্ত ৮৪ শতাংশ, পাঁচ বছর পর্যন্ত ৭২ শতাংশ এবং ১০ বছর পর্যন্ত কিডনি সচল বা সুস্থ থাকার হার ৫০ শতাংশ।

গ্রেপ্তারের ১৬ ঘণ্টার মধ্যেই জামিন পেলেন সেই যুবদল নেতা
  • ০৩ মার্চ ২০২৬
তানজিন তিশার বিরুদ্ধে অভিনেত্রীকে মারধরের অভিযোগ (ভিডিও)
  • ০৩ মার্চ ২০২৬
ঢাকা পলিটেকনিকের লতিফ হল বন্ধ, রাত ৮টার মধ্যে হল ত্যাগের নি…
  • ০৩ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে যা …
  • ০৩ মার্চ ২০২৬
ফ্যামিলি কার্ড: সাড়ে ৬ হাজার পরিবার প্রতিমাসে পাচ্ছে ২৫০০ ট…
  • ০৩ মার্চ ২০২৬
ইউরোপের দেশ ফ্রান্স হতে পারে আপনার পছন্দের গন্তব্য
  • ০৩ মার্চ ২০২৬