নিষেধাজ্ঞা মোকাবিলায় প্রস্তুত সরকার: পররাষ্ট্র সচিব

২৮ ডিসেম্বর ২০২৩, ০৯:২৪ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩২ AM
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন © সংগৃহীত

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, সুষ্ঠু নির্বাচনের পরও যদি কোনো দেশ নিষেধাজ্ঞা দেয় তা হবে দুঃখজনক। তবে তা মোকাবিলায় বাংলাদেশ প্রস্তুত।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিক্যাব) সঙ্গে আলোচনাকালে তিনি এমন মন্তব্য করেন।

পররাষ্ট্র সচিব বলেন, আপাতত বাংলাদেশের লক্ষ্য সুষ্ঠু নির্বাচন। কোন দেশ কী ভাবলো, কী করলো তা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। এছাড়াও আগামীতে বিদেশে প্রশিক্ষিত শ্রমিক পাঠানোর লক্ষ্যে সরকার কাজ করছে বলেও জানান পররাষ্ট্র সচিব।

মার্কিন ভিসানীতিকে রাষ্ট্রের ব্যর্থতা হিসেবে দেখছি না উল্লেখ করে তিনি আরও বলেন, গেল কয়েক বছরের উন্নয়নের ধারাবাহিকতায় বহুদূর এগিয়েছে বাংলাদেশ। দাতাগ্রহীতা দেশের তালিকা থেকে বেরিয়ে অংশীদারত্বের পথে হাঁটছে অনেকের সঙ্গে।

হল্যান্ড স্কলারশিপ নিয়ে পড়ুন নেদারল্যান্ডসে, আবেদন স্নাতক-স…
  • ১১ এপ্রিল ২০২৬
শিক্ষায় যত টাকা লাগে দেবেন প্রধানমন্ত্রী, কিন্তু আমি নিতে প…
  • ১১ এপ্রিল ২০২৬
দলে পরিবর্তন না রাখার কারণ জানালেন প্রধান নির্বাচক
  • ১১ এপ্রিল ২০২৬
দেশে প্রথম ‘কৃষকের হাট’ উদ্বোধন
  • ১১ এপ্রিল ২০২৬
এরিয়া ইনচার্জ ও হিসাবরক্ষক নেবে আকিজ গ্রুপ, সরাসরি ভাইভা অঞ…
  • ১১ এপ্রিল ২০২৬
‘ফেল করা শিক্ষার্থীরা দুই বারের বেশি সুযোগ পাবেন না’
  • ১১ এপ্রিল ২০২৬
close