দেশে মাথাপিছু গড় ঋণ জানা গেল

২৮ ডিসেম্বর ২০২৩, ০১:৪৪ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩২ AM

© সংগৃহীত

বর্তমানে জাতীয়পর্যায়ে একটি পরিবারের গড় ঋণ ৭৩ হাজার ৯৮০ টাকা। মাথাপিছু গড় ঋণ ১৭ হাজার ৩৬৬ টাকা। ঋণগ্রস্ত পরিবার হিসেবে এই অঙ্ক আরো অনেক বেশি। বিশেষ করে শহরের মানুষকে বেশি ঋণ করতে হচ্ছে বলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) খানা আয়-ব্যয় জরিপ-২০২২-এর চূড়ান্ত প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

বিবিএস বলেছে, ২০২২ সালে জাতীয়পর্যায়ে ২১ দশমিক ১১ শতাংশ ব্যক্তি মাঝারি বা মারাত্মক খাদ্যনিরাপত্তাহীনতায় ছিলেন। আবার ২০২২ সালে আয় গিনি সহগ অনুযায়ী জাতীয়পর্যায়ে আয়বৈষম্য ০.৪৯৯। যেখানে ২০১০ সালে জাতীয়পর্যায়ে গিনি সহগ ছিল ০.৪৫৮। আয়বৈষম্য বেড়েছে।

রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস সম্মেলন কক্ষে গতকাল ‘হাউজহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেনডিচার সার্ভে (এইচআইইএস) ২০২২’-এর চূড়ান্ত প্রতিবেদন প্রকাশে এ তথ্য জানানো হয়। 

বিবিএসের খানা আয়-ব্যয় জরিপের তথ্যে দেখা যায়, ২০২২ সালে জাতীয়ভাবে প্রতিটি পরিবারের গড় ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৭৩ হাজার ৯৮০ টাকা। গড়ে পরিবারের সদস্যসংখ্যা ৪.২৬ ধরে মাথাপিছু ঋণ বেড়েছে ১৭ হাজার ৩৬৬ টাকা। ২০১৬ সালের একই জরিপে এই ঋণের পরিমাণ ছিল ৩৭ হাজার ২৪৩ টাকা। মাথাপিছু ঋণ ছিল ৯ হাজার ১৭৩ টাকা। অর্থাৎ ছয় বছরের ব্যবধানে প্রতিটি পরিবারের ঋণ বেড়েছে ১১১.১০ শতাংশ।

ট্যাগ: গৃহঋণ
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের সময় জানালেন এনট…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার
  • ২২ এপ্রিল ২০২৬
কুড়িগ্রামে বিজিবির অভিযানে এয়ারগানের গুলিসহ মাদকদ্রব্য উদ্ধ…
  • ২২ এপ্রিল ২০২৬
জমি নিয়ে সংঘর্ষে নারী নিহত, আহত ৯
  • ২২ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষা নিয়ে ১১ বিশেষ নির্দেশনা বোর্ডের 
  • ২২ এপ্রিল ২০২৬
বিদায় অনুষ্ঠানে হামলা, ৬ বিএনপি নেতাকে আজীবন বহিষ্কার
  • ২২ এপ্রিল ২০২৬