মির্জা আব্বাসের মামলার রায় তৃতীয়বারের মতো পেছাল

২৮ ডিসেম্বর ২০২৩, ০১:২৮ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩২ AM

© সংগৃহীত

আগামী ২৪ জানুয়ারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রায় ঘোষণার নতুন তারিখ ধার্য করেছেন আদালত। এ নিয়ে  তৃতীয়বারের মতো পিছিয়েছে মামলার রায়। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। 

ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মঞ্জুরুল ইমাম আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।

দুদকের করা এই মামলায় গত ২২ নভেম্বর যুক্তিতর্ক শুনানি শেষ হয়। রায় ঘোষণার জন্য ৩০ নভেম্বর তারিখ ধার্য করেছিলেন আদালত। কিন্তু ৩০ নভেম্বর আদালত রায় ঘোষণা করেননি। রায় ঘোষণার জন্য আদালত ১২ ডিসেম্বর নতুন তারিখ ঠিক করেছিলেন। তবে সেদিন রায় ঘোষণা করেননি আদালত। রায় ঘোষণার জন্য আজ বৃহস্পতিবার দিন ঠিক ছিল। তবে আদালত আজও রায় ঘোষণা করেননি। রায় ঘোষণার নতুন দিন ঠিক করা হয়েছে আগামী ২৪ জানুয়ারি।

২০০৭ সালের ১৬ আগস্ট সাবেক গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাসের বিরুদ্ধে মামলাটি করে দুদক। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে করা এই মামলায় মির্জা আব্বাসের বিরুদ্ধে আয়ের সঙ্গে সংগতিবিহীন ৭ কোটি ৫৪ লাখ ৩২ হাজার ২৯০ টাকার সম্পদ অর্জন এবং ৫৭ লাখ ২৬ হাজার ৫৭১ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।

মামলাটি তদন্ত করে ২০০৮ সালের ১৪ মে মির্জা আব্বাসের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। মামলায় দুদকের পক্ষ থেকে ২৪ সাক্ষীকে আদালতে হাজির করা হয়।

মির্জা আব্বাস বর্তমানে কারাগারে। গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে দলটির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ ঘটনায় করা মামলায় গত ৩১ অক্টোবর রাতে মির্জা আব্বাসকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

ট্যাগ: বিএনপি
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ও গবেষক রাজিয়া সুলতানার মৃত্যুতে …
  • ২০ এপ্রিল ২০২৬
সিটি ব্যাংক নিয়োগ দেবে অফিসার, আবেদন শেষ ২৭ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
আন্দামান সাগরে ট্রলারডুবি, টেকনাফে ৩ মানব পাচারকারী আটক
  • ২০ এপ্রিল ২০২৬
কারিগরি শিক্ষক-কর্মচারীদের বেতন ও বৈশাখী ভাতা নিয়ে যা জানা …
  • ২০ এপ্রিল ২০২৬
অক্ষয় তৃতীয়া উপলক্ষে কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের ঢল, পুণ…
  • ২০ এপ্রিল ২০২৬
প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে জার্মান রেড ক্রস, আবেদন শেষ ২৯ এ…
  • ২০ এপ্রিল ২০২৬