পিকনিকের বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

২৮ ডিসেম্বর ২০২৩, ১০:৩৩ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩২ AM
পিকনিক বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যায়

পিকনিক বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যায় © সংগৃহীত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া ও চকরিয়া উপজেলার সীমান্তবর্তী উত্তর হারবাং কলাতলী এলাকায় পিকনিক বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি মাহবুবুল হক ভূইয়া সাংবাদিকদের জানান, দুর্ঘটনায় নিহতদের মরদেহ চিরিঙ্গা হাইওয়ে থানার হেফাজতে আছে। গাড়ি দুটি জব্দ করা হচ্ছে।

নিহতরা হলেন, চকরিয়া হারবাং উত্তর করমহরীপাড়ার মোস্তাক আহমদের ছেলে রিদুয়ান, একই ইউনিয়নের সামাজিকপাড়ার রশিদ আহমেদের ছেলে আবু বক্কর, বাদশা মিয়ার ছেলে জয়নাল আবেদীন, বত্তাতলীর মোজাফফর আহমদের ছেলে মহিউদ্দিন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারে আনন্দ ভ্রমণে আসা জাকির ট্রাভেল (ঢাকা মেট্রো-ব-১৩-১৩১৫) ও চট্টগ্রামমুখী পিকআপ (চট্টমেট্রো-ন-১১-১৭৮৯) হারবাং এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে চার শ্রমিক নিহত হন। আহত হয়েছেন প্রায় ৮ জন। দুর্ঘটনায় যানচলাচল ব্যাহত হয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও গাড়ি দুটি জব্দ করেছে বলে জানিয়েছেন চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি মাহবুবুল হক। তিনি বলেন, মরদেহগুলো আইনি প্রক্রিয়া শেষে পরিবারে হস্তান্তর ও গাড়ি দুটি হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হচ্ছে।

মেহেরপুরে মাদক মামলায় দুজনের কারাদণ্ড
  • ৩১ মার্চ ২০২৬
তারের বেড়ায় বন্ধ সরকারি রাস্তা, প্রতিবাদে গ্রামবাসীর মানববন…
  • ৩১ মার্চ ২০২৬
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের এক ইউনিটের কমিটি বিলুপ্ত
  • ৩১ মার্চ ২০২৬
‘নবম পে স্কেল পুনর্বিবেচনায় নতুন কমিশন দরকার’
  • ৩১ মার্চ ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সময় জানাল পিএসসি
  • ৩১ মার্চ ২০২৬
জাতীয় সংসদের শোক প্রস্তাবে যুক্ত হচ্ছে আরও দুই বিশিষ্ট ব্যক…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence