নির্বাচন কমিশন ভোটার এনে দেবে না, এই দায়িত্ব প্রার্থীদের: ইসি রাশেদা

২৭ ডিসেম্বর ২০২৩, ০৬:০০ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩২ AM
গাইবান্ধায় প্রার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিমযয়ে ইসি রাশেদা সুলতানা

গাইবান্ধায় প্রার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিমযয়ে ইসি রাশেদা সুলতানা © টিডিসি ফটো

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, ‘নির্বাচনে বড় ভূমিকা রাখবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। কেননা প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই মানে নির্বাচনের কোনো মানে নেই। এর সঙ্গে আরেকটি অংশ জড়িত, সেটি হলো ভোটার। ভোটার নেই মানে নির্বাচনেরও প্রাণ নেই। আমি মনে করি এই দুই অংশ নির্বাচনের প্রাণ।’

বুধবার (২৭ ডিসেম্বর) গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

প্রার্থীদের উদ্দেশ্যে ইসি রাশেদা সুলতানা বলেন, ভোটার আনার দায়িত্ব মূলত প্রার্থীদের। ভোটার কিন্তু কমিশন এনে দেবে না। তবে এবার কমিশন ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য মাঠে নেমেছে।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচনের মাঠে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোট স্বচ্ছ হচ্ছে নাকি অস্বচ্ছ হচ্ছে, এটা তুলে ধরার দায়িত্ব আপনাদের। অপপ্রচারে লিপ্ত না হয়ে বাস্তবসম্মত সংবাদ তুলে ধরার আহ্বান জানাচ্ছি। সবার আন্তরিকতা, স্বচ্ছতা ও দক্ষতার মধ্য দিয়ে আমরা একটি সুন্দর নির্বাচন উপহার দিতে চাই।

দিঘির কুমির কুকুর টেনে নিয়ে যাওয়ার ভিডিও নিয়ে চাঞ্চল্য, আসল…
  • ১১ এপ্রিল ২০২৬
তেলের দাবিতে এবার এসিল্যান্ডকে ইটপাটকেল নিক্ষেপ
  • ১১ এপ্রিল ২০২৬
দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে যুদ্ধবিমান ম…
  • ১১ এপ্রিল ২০২৬
জনতা ও অগ্রণী ব্যাংকের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা
  • ১১ এপ্রিল ২০২৬
কুয়েটে শুরু হচ্ছে ‘ক্যালিব্রেশন ২.০’
  • ১১ এপ্রিল ২০২৬
বীমা বোর্ডে স্ত্রীকে নিয়োগের চেষ্টা, মন্ত্রীকে বরখাস্ত করলে…
  • ১১ এপ্রিল ২০২৬
close