নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন

২৭ ডিসেম্বর ২০২৩, ০৩:১৩ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩৪ AM
 সংক্ষিপ্ত সমাবেশ

সংক্ষিপ্ত সমাবেশ © সংগৃহীত

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে একটি সংক্ষিপ্ত সমাবেশে দলটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন এ ঘোষণা দেন।

তিনি বলেন, সরকার তাদের গোলাম নির্বাচন কমিশনের মাধ্যমে আগামী ৭ জানুয়ারির নির্বাচন করার পাঁয়তারা করছে। পীর সাহেব চরমোনাই ঘোষণা দিয়েছেন ৭ তারিখের নির্বাচনে দেশবাসী অংশগ্রহণ করবে না। আমরাও সেই নির্দেশনা মোতাবেক ভোট দিতে যাবো না। গণমানুষের কাছে এই বার্তা পৌঁছে দেয়ার জন্যই আমরা এখানে সমবেত হয়েছি। সাধারণ মানুষের কাছে গণসংযোগ করছি।

এসময় যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মুফতি মানসুর আহমেদ সাকি বলেন, দেশের মানুষ পাতানো নির্বাচনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তবে ৭ তারিখ যদি নির্বাচন করার চেষ্টা করা হয় তাহলে পীর সাহেব চরমোনাইয়ের সৈনিকরা নির্বাচন প্রতিরোধ করার জন্য যা যা করা প্রয়োজন, তাই করবে।’

সমাবেশ শেষে পুরানা পল্টন থেকে মিছিল বের করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীর। মিছিলটি বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে গিয়ে শেষ হয়।

বাকৃবিতে বিড়ালপ্রেমীদের মিলনমেলা ও ‘ক্যাট শো’
  • ১১ এপ্রিল ২০২৬
‘পীর’ হত্যার প্রতিবাদে ঢাবিতে বাম জোটের বিক্ষোভ
  • ১১ এপ্রিল ২০২৬
নারী গার্মেন্টস কর্মীদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা সেমিনার ও স…
  • ১১ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, ফেসবুক পোস্টে যা বললেন রুমিন ফা…
  • ১১ এপ্রিল ২০২৬
‘জনতার নির্বাচিত সরকার— মব সামলান’ স্ট্যাটাসের পর সমালোচনা,…
  • ১১ এপ্রিল ২০২৬
নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
  • ১১ এপ্রিল ২০২৬
close