খুলনায় জুট মিলে ভয়াবহ আগুন

২৫ ডিসেম্বর ২০২৩, ১১:১৬ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
খুলনায় জুট মিলে ভয়াবহ আগুন

খুলনায় জুট মিলে ভয়াবহ আগুন © ফাইল ছবি

খুলনার একটি জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। সোমবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে দিঘলিয়ার জামান জুট মিলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, জামান জুট মিলে আগুন লাগার খবর পেয়ে রাত ১০টা থেকে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

মিলের ম্যানেজার রিপন মোল্লা জানান, তিনি রাত ৯টায় মিল থেকে বাড়ি ফেরার পর আগুন লাগার খবর জানতে পারেন। তবে এখন পর্যন্ত কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি।

খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে খুলনার চারটি ফায়ার স্টেশনের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে পাটের আগুন হওয়ায় ড্যাম্পিং ডাউনের কাজ চলছে।

ট্যাগ: জাতীয়
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা বাংলাদেশের
  • ২৩ অক্টোবর ২০২৬
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মৎস্য খামারিকে এলোপাতাড়ি কুপিয়ে …
  • ২৩ অক্টোবর ২০২৬
খুতবার সময় পাশের মুসল্লিকে চুপ করালেও কি গুনাহ হবে?
  • ২৩ অক্টোবর ২০২৬
তিব্বতে ভূমিকম্পে লণ্ডভণ্ড শত শত বাড়ি, নিহত ১৬
  • ২৩ অক্টোবর ২০২৬
সব ধরনের ফুটবল থেকে অবসরের পর কী করবেন, জানালেন নেইমার
  • ২৩ অক্টোবর ২০২৬
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৩ অক্টোবর ২০২৬